বুধবার ১৭ ভাদ্র( ২ সেপ্টেম্বর ২০২৬) : শারীরিক অসুস্থতার কারণে রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালের সি.সি.ইউ.তে চিকিৎসাধীন রয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী জননেতা ইকবাল হাসান মাহমুদ টুকু। তাকে দেখতে এবং চিকিৎসার খোঁজখবর নিতে বুধবার (২ সেপ্টেম্বর২০২৬) সকালে হাসপাতালে যান রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সকাল সাড়ে ৯টার দিকে রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে যান রাষ্ট্রপতি। এ সময় তিনি চিকিৎসকদের কাছে মন্ত্রীর শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তার চিকিৎসার বিষয়ে অবগত হন।
জানা গেছে, গত কয়েকদিন ধরে জ্বর, সর্দি-কাশি ও শ্বাসকষ্টে ভুগছিলেন ইকবাল হাসান মাহমুদ টুকু। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে তাকে ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। পরে চিকিৎসকদের পরামর্শে তাকে সিসিইউতে স্থানান্তর করা হয়।
রিপোর্ট, শাহ আলম, সিরাজগঞ্জ 

























