ঢাকা ১১:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

গোমস্তাপুরে যুব বিভাগের ইউনিয়নভিত্তিক ক্রীড়া প্রতিযোগিতার ফাইনাল, চ্যাম্পিয়ন রহনপুর ইউনিয়ন

গোমস্তাপুর উপজেলা যুব বিভাগের উদ্যোগে আয়োজিত ইউনিয়নভিত্তিক ক্রীড়া প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনালে বোয়ালিয়া ইউনিয়নকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে রহনপুর ইউনিয়ন।
গতকাল বিকেল সাড়ে ৪টায় এবি স্কুল মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় মুখোমুখি হয় রহনপুর ইউনিয়ন ও বোয়ালিয়া ইউনিয়ন। শুরু থেকেই দুই দলের খেলোয়াড়দের মধ্যে ছিল তীব্র প্রতিদ্বন্দ্বিতা। শেষ পর্যন্ত বোয়ালিয়া ইউনিয়নকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় রহনপুর ইউনিয়ন।
ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট মারেফুল ইসলাম, বাংলাদেশ সুপ্রিম কোর্ট, ঢাকা ও গোমস্তাপুর উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী, বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত পদপ্রার্থী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমীর ইমামুল হুদা, জেলা শিবিরের সাবেক সভাপতি শহিদুল ইসলাম সোহেল এবং দিগন্ত হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক খাদেমুল ইসলামসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।
প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট মারেফুল ইসলাম বলেন, যুব সমাজকে মাদকমুক্ত রাখা এবং একটি সুস্থ ও সুন্দর সমাজ গঠনে খেলাধুলার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। সুস্থ থাকতে এবং যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই।
খেলা শেষে চ্যাম্পিয়ন রহনপুর ইউনিয়ন দলের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
আয়োজকরা জানান, যুব সমাজকে খেলাধুলায় উৎসাহিত করা, মাদক ও অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রাখা এবং তাদের সুস্থ ও ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করাই এ আয়োজনের মূল উদ্দেশ্য।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

গোমস্তাপুরে যুব বিভাগের ইউনিয়নভিত্তিক ক্রীড়া প্রতিযোগিতার ফাইনাল, চ্যাম্পিয়ন রহনপুর ইউনিয়ন

আপডেট সময় : ০৮:৩১:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬