ময়মনসিংহের গফরগাঁও – দক্ষিণ গফরগাঁয়ে ১লা সেপ্টেম্বর মঙ্গলবার ১১টায় দক্ষিণ গফরগাঁও পরে বিকালে গফরগাঁও পৌর শহরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
বর্নিল এই আয়োজনে
প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন স্হানীয় সাংসদ মোহাম্মদ আক্তারুজ্জামান বাচ্চু, এছাড়া বিএনপিও সকল অঙ্গসহযোগী সংগঠনের অসংখ্য নেতৃবৃন্দ সহ ছাত্র/ছাত্রীও নানা পেশার নারী পুরুষ বর্নাঢ্য শোভা যাত্রায় অংশ গ্রহন করেন।
পরে সন্ধ্যায় জেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাহ্ আবদুল্লাহ আল-মানুনের সঞ্চালনায়
বক্তব্য রাখেন অবিভক্ত গফরগাঁও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এড: মীর আখলাকুর রহমান, অবিভক্ত গফরগাঁয়ের সদ্য সাবেক সাধারণ শেখ মো: ইসহাকসহ অনেকেই।
প্রধান অতিথির বক্তব্যে ময়মনসিংহ -১০ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আক্তারুজ্জামান বাচ্চু গফরগাঁও দক্ষিণ গফরগাঁও উপজেলায় শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনতে তাগিদ দেন। এসময় তিনি বলেন অন্যান্য সময়ের চেয়ে গফরগাঁও কে ভালো রাখতে তিনি গণ মানুষের কাছে অঙ্গীকারাবদ্ধ।
মো: গোলাম কুদ্দুস গফরগাঁও, ময়মনসিংহ 


















