ঢাকা ০১:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

পাহাড়তলীতে ডিবির অভিযানে ১ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ২

চট্টগ্রাম নগরীর পাহাড়তলী এলাকায় অভিযান চালিয়ে ১ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে নগর গোয়েন্দা পুলিশের (ডিবি) দক্ষিণ বিভাগের একটি বিশেষ টিম।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর ২০২৬) বিকেল সাড়ে ৩টার দিকে পাহাড়তলী থানাধীন এ কে খান বাসস্ট্যান্ড সংলগ্ন নূর-এ-মদিনা সিএনজি ফিলিং স্টেশনের সামনে এ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ফতেহপুর এলাকার আবুল কালাম (৫৫) এবং কক্সবাজারের উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পের মো. সেলিম (২৮)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মহানগর ডিবি (দক্ষিণ) বিভাগের স্পেশাল টিম-১-এর সদস্যরা ওই এলাকায় অভিযান চালান। এ সময় সন্দেহভাজন দুই ব্যক্তিকে আটক করে তল্লাশি চালানো হলে তাদের হেফাজত থেকে মোট ১ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

পরে উদ্ধার করা ইয়াবাসহ দুজনকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, নগরীতে মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

পাহাড়তলীতে ডিবির অভিযানে ১ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ২

আপডেট সময় : ০৩:৫৪:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬