অনিয়মের অভিযোগ উঠেছে নীলফামারী টিচার্স ট্রেনিং কলেজের বিরুদ্ধে। বিএড (B Ed ব্যাচেলার অব এডুকেশন) কোর্স সম্পন্ন করার মাধ্যমে একজন শিক্ষকতা পেশায়, পেশাগত দক্ষতা, চাকরির ক্ষেত্রে অগ্রাধিকার এবং আর্থিক বেতন স্কেলের সুবিধা লাভ করেন। আর এই সুযোগটাকেই কাজে লাগিয়ে অর্থ হাতিয়ে নিচ্ছেন নীলফামারী টিচার্স ট্রেনিং কলেজের অসাধু কর্মচারীরা। প্রতিষ্ঠানে ১ বছর মেয়াদে শতাধিক পরীক্ষার্থী ভর্তি দেখানো হলেও নেই প্রাতিষ্ঠানিক শিক্ষক ও কর্মচারী। কলেজ অধ্যক্ষ সিরাজুল ইসলাম দীর্ঘদিন ঢাকায় অবস্থান করায় তার দায়িত্ব পালন করছেন পরিচালনা পর্ষদের এক প্রভাবশালী সদস্য। জাতীয় বিশ্ববিদ্যালয় এর অধীনে নীলফামারী টিচার্স ট্রেনিং কলেজ চালু হয়২০০৬ সালে। প্রতিষ্ঠার পর থেকেই দীর্ঘ সময়েও তারা অনিয়মের বেড়াজাল থেকে বের হয়ে আসতে পারেনি। নেই তাদের নিজস্ব প্রতিষ্ঠানে কোন কার্যক্রম। সেই আগের ধারাবাহিকতায় তারা বিএড কোর্স বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে করিয়া থাকেন। বর্তমানে তারা কার্যক্রম চালাচ্ছেন নীলফামারী আনন্দ বাবুর পুল সংলগ্ন, নীলফামারী ক্যাডেট একাডেমী বিদ্যালয়ে। শিক্ষার্থীরা আরও অভিযোগ করে বলেন এখানে শিক্ষার্থী প্রতি ১ বছর মেয়াদের বি এড কোর্স প্রতি ৫০ থেকে ৬০ হাজার টাকা নিয়ে থাকেন। যা সরকারি প্রতিষ্ঠানের খরচ এবং অন্যান্য বেসরকারি প্রতিষ্ঠানের খরচ থেকে অনেক বেশি। অনিয়ম পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে জেলা প্রশাসন। এদিকে অনিয়ম দূর করে টিচার্স ট্রেনিং কলেজে শিক্ষার পরিবেশ দ্রুত ফিরিয়ে আনার দাবি শিক্ষার্থীদের।
নীলফামারী টিচার্স ট্রেনিং কলেজে, বিএড কোর্সের অনিয়মের অভিযোগ
-
মো:মোকলেছুর রহমান নীলফামারী প্রতিনিধি: - আপডেট সময় : ০২:০৯:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬
- 37
জনপ্রিয় সংবাদ




















