বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারে আগত পর্যটক ও স্থানীয়দের সুবিধার্থে চালু হলো ‘FRF Iron & Arsenic Removal Water Treatment Plant’। লাবণী পয়েন্টে বাস্তবায়িত এই আয়রন ও আর্সেনিকমুক্ত ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টের মাধ্যমে এখন থেকে বিনামূল্যে বিশুদ্ধ পানি পাবেন দর্শনার্থীরা।
আজ মঙ্গলবার (১ সেপ্টেম্বর, ২০২৬) কক্সবাজারের জেলা প্রশাসক এবং পুলিশ সুপার যৌথভাবে প্ল্যান্টটির শুভ উদ্বোধন করেন। বাংলাদেশ পুলিশ কল্যাণ ট্রাস্ট-এর অর্থায়নে এবং জেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, কক্সবাজার-এর সার্বিক সহায়তায় এই জনকল্যাণমুখী প্রকল্পটির কাজ সম্পন্ন হয়।
কক্সবাজারের বেশিরভাগ এলাকার পানি লবণাক্ত এবং পানের অযোগ্য হওয়ায় দীর্ঘদিন ধরে সৈকত এলাকায় সুপেয় পানির সংকট দেখা যাচ্ছিল। বিষয়টি কক্সবাজার জেলা পুলিশের মাধ্যমে বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের দৃষ্টিগোচর হলে এই উদ্যোগ গ্রহণ করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত প্রধান অতিথিদ্বয় জানান, আধুনিক এই ট্রিটমেন্ট প্ল্যান্ট স্থাপনের ফলে লাবণী সৈকতে আসা দেশি-বিদেশি পর্যটক ও সাধারণ জনগণ সহজেই আর্সেনিক ও আয়রনমুক্ত নিরাপদ সুপেয় পানি ব্যবহারের সুযোগ পাবেন, যা কক্সবাজারের পর্যটনবান্ধব পরিবেশে একটি নতুন মাত্রা যোগ করবে।
টেকনাফে প্রতিনিধি মিসবাহ উল্লাহ প্রতিবেদনে বিস্তারিত দেখুন 



















