ঢাকা ০৮:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ভোলায় বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ভোলায় বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা ও মিলাদ মাহফিলসহ নানা কর্মসূচি পালন করা হয়েছে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল থেকে ভোলা সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন, পৌরসভার ১২টি ওয়ার্ড এবং জেলার বিভিন্ন উপজেলা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা জেলা বিএনপির কার্যালয়ের সামনে জড়ো হন।
এ সময় বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের উপস্থিতিতে দলীয় কার্যালয় ও আশপাশের এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। শোভাযাত্রায় ধানের শীষের প্রতিকৃতি, ব্যানার-ফেস্টুন, সজ্জিত যানবাহন ও বাদ্যযন্ত্র দেখা যায়।
বেলা ১২টার দিকে জেলা বিএনপির কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের বাংলা স্কুল মোড়, সদর রোড, মহাজনপট্টি ও নতুন বাজারসহ গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়। এ সময় নেতাকর্মীদের বিভিন্ন স্লোগানে মুখর হয়ে ওঠে শহরের প্রধান সড়কগুলো।
শোভাযাত্রায় মহিলা দল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, শ্রমিক দল, কৃষক দল, মৎস্যজীবী দল, তাঁতী দল, ওলামা দল, জাসাস, ড্যাব, আইনজীবী ফোরাম, শিক্ষক-কর্মচারী দলসহ বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
শোভাযাত্রা শেষে জেলা বিএনপির কার্যালয়ের সামনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বিএনপির প্রতিষ্ঠার ইতিহাস, দেশের গণতান্ত্রিক আন্দোলনে দলের ভূমিকা, ভোটাধিকার ও মানুষের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠাসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন নেতারা।
বক্তারা বলেন, বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী শুধু একটি রাজনৈতিক দলের জন্মদিন নয়; এটি দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম, গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলন এবং সাংগঠনিক ঐক্যের স্মারক। তারা তৃণমূল পর্যায়ে দলকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন ভোলা জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ গোলাম নবী আলমগীর, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলহাজ সফিউর রহমান কিরণ, সদস্য সচিব আলহাজ রইসুল আলম, যুগ্ম আহ্বায়ক এনামুল হক, বশির আহমেদ হাওলাদার ও ইয়ারুল আলম লিটন।
এ ছাড়া ভোলা সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আসিফ আলতাফ, সদস্য সচিব মো. হেলাল উদ্দিন, জেলা যুবদলের সভাপতি জামাল উদ্দিন লিটন ও সাধারণ সম্পাদক আ. কাদের সেলিম, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মাসুদুর রহমান ও সাধারণ সম্পাদক মুনতাসীর আলম রবিন চৌধুরীসহ জেলা, উপজেলা, পৌর ও ওয়ার্ড পর্যায়ের বিভিন্ন নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এ সময় পৌর বিএনপির সভাপতি ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুর রব কাউন্সিলরসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ কর্মসূচিতে অংশ নেন।
বিপুলসংখ্যক নেতাকর্মীর অংশগ্রহণ, বর্ণাঢ্য শোভাযাত্রা, বাদ্যযন্ত্রের তালে মিছিল এবং ধানের শীষের প্রতীক বহনকারী সজ্জিত যানবাহনের মধ্য দিয়ে ভোলায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উৎসবমুখর পরিবেশে পালিত হয়।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

ভোলায় বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

আপডেট সময় : ১১:৩৫:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬