ঢাকা ০৭:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

কুমিল্লা ময়নামতি বুড়িচং উপজেলায় মাদকের জিরো টলারেন্স

কুমিল্লার বুড়িচং উপজেলার ময়নামতি, মোকাম ও ভারেল্লা উত্তর-দক্ষিণ ইউনিয়ন এলাকায় মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে দেবপুর পুলিশ ফাঁড়ি। মাদক নির্মূলে নিয়মিত অভিযান, মাদক ব্যবসায়ীদের আটক এবং মাদকবিরোধী কার্যক্রম জোরদার করায় সাধারণ মানুষের মধ্যে পুলিশের প্রতি আস্থা বাড়ছে।

দেবপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ সুরেজীত বড়ুয়া দায়িত্ব নেওয়ার পর থেকে মাদকবিরোধী অভিযানে কঠোর অবস্থান বজায় রেখেছেন বলে স্থানীয়দের দাবি। তাঁর নেতৃত্বে মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।

স্থানীয়দের ভাষ্য, মাদক ব্যবসায়ী কিংবা সেবনকারী—পরিচয় বা রাজনৈতিক সম্পৃক্ততা বিবেচনা না করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার চেষ্টা করছেন পুলিশ কর্মকর্তারা। এমনকি কোনো প্রভাবশালী ব্যক্তি বা নেতার পক্ষ থেকে তদবির এলেও মাদকের বিষয়ে ছাড় না দেওয়ার অবস্থান সাধারণ মানুষের মধ্যে ইতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে।

স্থানীয় বাসিন্দারা বলছেন, মাদক একটি সামাজিক ব্যাধি। এর কারণে তরুণ সমাজসহ বিভিন্ন বয়সী মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাই মাদকের বিরুদ্ধে পুলিশের এমন কঠোর অবস্থান অব্যাহত থাকলে এলাকায় মাদক নিয়ন্ত্রণে আরও ইতিবাচক পরিবর্তন আসবে।

মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানের কারণে দেবপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ সুরেজীত বড়ুয়াকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় সাধারণ মানুষ। তাঁদের প্রত্যাশা, মাদকবিরোধী অভিযান আরও জোরদার হবে এবং কোনো ধরনের রাজনৈতিক বা সামাজিক প্রভাব ছাড়াই অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা অব্যাহত থাকবে।

স্থানীয়দের মতে, মাদক নির্মূলে রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে উঠে আইন প্রয়োগই হতে পারে একটি নিরাপদ ও মাদকমুক্ত সমাজ গঠনের অন্যতম প্রধান হাতিয়ার।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

কুমিল্লা ময়নামতি বুড়িচং উপজেলায় মাদকের জিরো টলারেন্স

আপডেট সময় : ১১:৩০:৪৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬