ঢাকা ১২:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

আগৈলঝাড়ায় নানা আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

​বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশালের আগৈলঝাড়ায় বর্ণাঢ্য আয়োজনে দিনটি পালিত হয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল ১০টায় উপজেলা বিএনপি কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন করা হয়।
​উদ্বোধন শেষে উপজেলা অডিটোরিয়াম হলরুমে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক উপদেষ্টা, বরিশাল-১ আসনের সংসদ সদস্য ও সাবেক তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন।
​বক্তব্যে জহির উদ্দিন স্বপন এমপি বিএনপির সকল স্তরের নেতা-কর্মীদের ঐক্যবদ্ধভাবে যেকোনো ষড়যন্ত্র মোকাবিলা করে একটি সুন্দর ও সুশৃঙ্খল সমাজব্যবস্থা গড়ে তোলার আহ্বান জানান। পাশাপাশি মাদকাসক্ত ও মাদক কারবারিদের আইনের আওতায় আনতে আইনশৃঙ্খলা বাহিনীকে সর্বাত্মক সহযোগিতা করার নির্দেশনা দেন। সরকারের নির্বাচনী ইশতেহার পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে উল্লেখ করে তিনি নেতা-কর্মীদের ধৈর্য ধারণ করার পরামর্শ দেন।
​সভা শেষে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উপজেলা পরিষদ চত্বরে বৃক্ষরোপণ করেন সংসদ সদস্য।
​অনুষ্ঠানে স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধি, সাংবাদিক এবং বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল, কৃষক দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

আগৈলঝাড়ায় নানা আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

আপডেট সময় : ১০:৩৫:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬