যশোর প্রতিনিধি:
যশোরের ঝিকরগাছা উপজেলার ১১ নং বাঁকড়া ইউনিয়নের মাটিশিয়া গ্রামের বাসিন্দা মোঃ মিকাইল হোসেন, পিতা—মৃত আমছার মোড়ল, গুরুতর অসুস্থ হয়ে উন্নত চিকিৎসার জন্য ৩১/০৮/২৬ তারিখ রোজ সোমবার রাত ৯ টায় ঢাকার সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার হয়েছেন।তার চিকিৎসার জন্য প্রায় ৪ থেকে ৫ লাখ টাকা বা তারও বেশি অর্থের প্রয়োজন হতে পারে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।
জাতীয় পরিচয়পত্রের তথ্য অনুযায়ী, মিকাইল হোসেনের জন্ম ১ জানুয়ারি ২০০২ এবং তার রক্তের গ্রুপ O+। তার ঠিকানা—গ্রাম: মাটিশিয়া, ডাকঘর: মাটিশিয়া, উপজেলা: ঝিকরগাছা, জেলা: যশোর।
পরিবার সূত্রে জানা যায়, সাত সদস্যের এই পরিবারটি মূলত দুই ভাই মিকাইল হোসেন ও ইস্রাফিল হোসেনের আয়ের ওপর নির্ভরশীল। দুই ভাইয়ের মধ্যে মিকাইল গুরুতর অসুস্থ হয়ে পড়ায় পরিবারটি বর্তমানে চরম আর্থিক সংকটে পড়েছে। অসুস্থ ভাইয়ের চিকিৎসার বিপুল ব্যয় বহন করা পরিবারের পক্ষে কঠিন হয়ে পড়েছে বা সম্ভবই নয় বলে
পরিবারের পক্ষ থেকে জানানো হয়, মিকাইলকে প্রথমে আদ্-দ্বীন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয় এবং সেখানে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করা হয়। পরিবারের ভাষ্য অনুযায়ী, পরীক্ষায় তার হৃদযন্ত্রে পানি জমা, রক্ত ও ফুসফুসে ভাইরাস/সংক্রমণ, কিডনির সমস্যা এবং জন্ডিসসহ বিভিন্ন জটিলতার কথা চিকিৎসকদের কাছ থেকে জানতে পারেন তারা। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়।
এদিকে মিকাইল হোসেনের অসুস্থতার খবর পেয়ে ১১ নম্বর বাঁকড়া ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মাস্টার মোঃ মনিরুল ইসলাম অসুস্থ মিকাইলকে দেখতে তার বাড়িতে যান। তিনি পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে মিকাইলের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং ব্যক্তিগতভাবে আর্থিক সহযোগিতা করেন। একই সঙ্গে তিনি সমাজের বিত্তবান ব্যক্তি, জনপ্রতিনিধি, ব্যবসায়ী, প্রবাসীসহ সকল মানবিক মানুষকে এই অসহায় পরিবারের পাশে দাঁড়ানোর জন্য আন্তরিকভাবে আহ্বান জানান।
এ অবস্থায় অসুস্থ ভাইয়ের চিকিৎসার জন্য আর্থিক সহযোগিতা চেয়ে পরিবারের বড় ভাই ইস্রাফিল হোসেন স্থানীয় জনপ্রতিনিধি, সমাজের বিত্তবান ব্যক্তি ও বিভিন্ন মানবিক সংগঠনের সহযোগিতা কামনা করেছেন।
পরিবারের পক্ষ থেকে স্থানীয় দুজন সংসদ সদস্যের মধ্যে সংরক্ষিত ৩১৪, মহিলা আসনের সংসদ সদস্য, সাবিরা নাজমুল মুন্নি এবং যশোর-২ আসনের সংসদ সদস্য ডা. মোঃ মোশলেহ উদ্দিন ফরিদ-এর দৃষ্টি আকর্ষণ করে মিকাইলের চিকিৎসায় আর্থিক সহযোগিতার আবেদন জানানো হয়েছে।
একই সঙ্গে ঝিকরগাছা এলাকার বিভিন্ন স্বেচ্ছাসেবী ও মানবিক সংগঠনের দায়িত্বশীলদের প্রতিও অসহায় পরিবারটির পাশে দাঁড়ানোর আহ্বান জানানো হয়েছে। এর মধ্যে ঝিকরগাছার অন্যতম সেবা প্রতিষ্ঠান, যার প্রতিষ্ঠাতা মাস্টার আশরাফুজ্জামান, বর্ণিল ফাউন্ডেশন,রংধনু, সততা ফাউন্ডেশন, বাঁকড়া স্বপ্নময় ফাউন্ডেশনসহ এলাকার অন্যান্য স্বেচ্ছাসেবী সংগঠন ও মানবিক ব্যক্তিদের প্রতি বিশেষভাবে সহযোগিতার আবেদন জানানো হয়েছে।
পরিবারের বড় ভাই ইস্রাফিল হোসেন বলেন, “আমার ভাই গুরুতর অসুস্থ। তার চিকিৎসার জন্য বিপুল অর্থের প্রয়োজন। আমাদের পরিবারের পক্ষে একা এই ব্যয় বহন করা সম্ভব নয়। সমাজের বিত্তবান মানুষ, জনপ্রতিনিধি, প্রবাসী এবং মানবিক সংগঠনগুলোর কাছে আমার আকুল আবেদন—আপনারা যার যার সামর্থ্য অনুযায়ী আমার ভাইয়ের চিকিৎসায় সহযোগিতার হাত বাড়িয়ে দিন।”
মিকাইল হোসেনের পরিবার সমাজের হৃদয়বান ব্যক্তি, ব্যবসায়ী, প্রবাসী, স্বেচ্ছাসেবী সংগঠন ও মানবিক মানুষের প্রতি দ্রুত সহযোগিতার আহ্বান জানিয়েছে।
একজন মানুষের জীবন রক্ষায় আপনার সামান্য সহযোগিতাও হতে পারে একটি পরিবারের জন্য নতুন আশার আলো। আসুন, মানবিকতার হাত বাড়িয়ে মিকাইল হোসেনের পাশে দাঁড়াই।
আবু রাসেল স্টাফ রিপোর্টার, দৈনিক বাংলার সংবাদ 


















