বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, কুড়িগ্রাম ইউনিটের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির প্রথম সাধারণ সভা ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন কুড়িগ্রাম জেলা পরিষদের প্রশাসক ও কুড়িগ্রাম রেড ক্রিসেন্ট ইউনিটের চেয়ারম্যান আলহাজ্ব মো. সোহেল হোসনাইন কায়কোবাদ।
সভায় উপস্থিত ছিলেন নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান মো. শামসুল ইসলাম মন্ডল, সেক্রেটারি মো. মোস্তাফিজার রহমান মোস্তফা, সদস্য মো. জহুরুল আলম, অধ্যাপক হাসিবুর রহমান হাসিব, কফিল উদ্দিন, মো. হাসান জোবায়ের হিমেল এবং ইউনিট লেভেল অফিসার এ বি এম বায়েজীদ।
সভায় নবনির্বাচিত কমিটির সদস্যরা পরস্পরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। একই সঙ্গে কুড়িগ্রাম রেড ক্রিসেন্ট ইউনিটের চলমান মানবিক কার্যক্রম আরও গতিশীল, কার্যকর ও মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভায় মানবিক সেবা কার্যক্রমকে আরও শক্তিশালী করার পাশাপাশি ভবিষ্যতে কুড়িগ্রাম রেড ক্রিসেন্ট ইউনিটের কার্যক্রম আরও সুসংগঠিতভাবে পরিচালনার ওপর গুরুত্বারোপ করা হয়।
মোঃ রেজাউল ইসলাম স্টাফ রিপোর্টার 



















