ঢাকা ০৪:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

পুতুল নাচ হারিয়ে গেলেও বাঙালির কৃষ্টি ধরে রেখেছে কাজলী অপেরা পুতুল নাচ

বাঙালির হাজার বছরের আবহমান ঐতিহ্য ও গ্রামীণ সংস্কৃতির অন্যতম প্রাচীন অনুষঙ্গ পুতুল নাচকে নতুন প্রজন্মের সামনে টিকিয়ে রাখার লক্ষ্য নিয়ে লালমনিরহাটে পরিবেশিত হলো মনোজ্ঞ পুতুল নাচ প্রদর্শনী। ‘দি নিউ কাজলী অপেরা পুতুল নাচ-২০২৬’ শিরোনামের এই ঐতিহ্যবাহী প্রদর্শনীর আয়োজন স্থানীয় সাংস্কৃতিক আঙিনায় ব্যাপক সাড়া ফেলেছে।

​ঐতিহ্যবাহী এ পরিবেশনার সার্বিক পরিচালনায় ছিলেন কাজলী বেগম এবং সহকারী পরিচালনায় ছিলেন মো: রফিকুল ইসলাম কাজী। লোকসংস্কৃতির ধারাকে অক্ষুণ্ণ রেখে সামাজিক ও বিনোদনমূলক কাহিনি নিয়ে নির্মিত এই পুতুল নাচ দেখতে বিভিন্ন বয়সের দর্শকের উপস্থিতি ছিল লক্ষণীয়।

​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমনিরহাট জেলা শিল্পকলা একাডেমির জেলা কালচারাল অফিসার মো: হামিদুর রহমান। বক্তব্যে তিনি বলেন, “ডিজিটাল যুগে আমাদের নিজস্ব ঐতিহ্য ও লোকসংস্কৃতিগুলোকে ধরে রাখা একটি বড় চ্যালেঞ্জ। ‘দি নিউ কাজলী অপেরা পুতুল নাচ’ যে উদ্যোগ নিয়েছে, তা সত্যি প্রশংসনীয়। আবহমান বাংলার এ ধরনের শিল্পকর্ম রক্ষায় সবাইকে এগিয়ে আসতে হবে।”

​বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে লালমনিরহাট জেলা জাসাসের আহ্বায়ক সামসুদ্দোহা বাবু দেশীয় সংস্কৃতি চর্চায় স্থানীয় শিল্পীদের এই নিরলস প্রচেষ্টাকে সাধুবাদ জানান।

অনুষ্ঠানে উপস্থিত লালমনিরহাটের সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সুধীজনেরা অভিমত ব্যক্ত করেন যে, লোকশিল্পের ঐতিহ্য ধরে রাখা এবং প্রান্তিক বিনোদনকে ছড়িয়ে দিতে এই প্রদর্শনী অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
​প্রদর্শনীতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দি নিউ কাজলী অপেরা পুতুল নাচ সংগঠনের জাহানারা বেগম, কবরী বেগম, লাভলী বেগম, নুর জাহান, ছোট নুর জাহান টুলটুলি, রাশেদা বেগম, সামেনা বেগম, অমেনা বেগম, লাইলি বেগম, নুর আলম, মোঃ মোজাম্মেল এবং গানের মাস্টার মন্টুসহ সংগঠনের বিভিন্ন কলাকুশলী

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

পুতুল নাচ হারিয়ে গেলেও বাঙালির কৃষ্টি ধরে রেখেছে কাজলী অপেরা পুতুল নাচ

আপডেট সময় : ০২:০৪:০১ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬