ঢাকা ১১:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

রাণীশংকৈলে খাদ্যবান্ধব কর্মসূচির ১০০ বস্তা চাল লোপাটের চেষ্টার অভিযোগ, ভিডিও ভাইরাল

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার ৭নং রাতোর ইউনিয়নে সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির ১০০ বস্তা চাল মধ্যরাতে লোপাটের চেষ্টার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে গতকাল রবিবার রাতে।
স্থানীয় সূত্রে জানা যায়, ইউনিয়নের গোডাউনে মজুদ থাকা হতদরিদ্রদের জন্য বরাদ্দকৃত ৩০ কেজি ওজনের ১০০ বস্তা চাল একটি ট্রাকে করে সরিয়ে নেওয়ার চেষ্টা করেন ৭নং রাতোর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক। এ সময় স্থানীয়রা বিষয়টি টের পেয়ে ভিডিও ধারণ করলে তিনি সটকে পড়েন।
ইতোমধ্যে ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যায়, খাদ্য অধিদপ্তরের সিলযুক্ত বস্তা স্তূপ করে রাখা আছে এবং বস্তার গায়ে লেখা রয়েছে *”খাদ্য অধিদপ্তর, নেট ওজন-৩০ কেজি, উৎপাদন: ডিসেম্বর/২০২৪”।
এ বিষয়ে স্থানীয় বাসিন্দারা জানান, সরকার গরিব মানুষের জন্য ১৫ টাকা কেজি দরে চাল দিচ্ছে। সেই চাল রাতের আঁধারে লোপাটের চেষ্টা অত্যন্ত দুঃখজনক। তারা এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের শাস্তি দাবি করেন।
এ বিষয়ে অভিযুক্ত ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদকের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।
রাণীশংকৈল উপজেলা খাদ্য নিয়ন্ত্রক / উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, “বিষয়টি আমরা শুনেছি। ভিডিওটি যাচাই-বাছাই করা হচ্ছে। অভিযোগ প্রমাণিত হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। চালগুলো বর্তমানে হেফাজতে রয়েছে।”
এ ঘটনায় এলাকায় চরম ক্ষোভ বিরাজ করছে।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

রাণীশংকৈলে খাদ্যবান্ধব কর্মসূচির ১০০ বস্তা চাল লোপাটের চেষ্টার অভিযোগ, ভিডিও ভাইরাল

আপডেট সময় : ০২:০২:১২ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬