ঢাকা ০৭:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

শিবগঞ্জে উপজেলা প্রশাসনের উদ্যোগে নজরুল বর্ষের উদ্বোধন

বগুড়ার শিবগঞ্জে উপজেলা প্রশাসনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় নজরুল বর্ষ উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে।

আজ (৩১শে আগষ্ট) সোমবার সকালে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিনুজ্জামান শাহীন, উপজেলা বিএনপির সভাপতি এস এম তাজুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল হান্নান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহিরুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা তারিকুল ইসলাম, উপজেলা নির্বাচন কর্মকর্তা সাখাওয়াত হোসেনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও সংশ্লিষ্টরা।

এ সময় বক্তারা জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংগীত ও সাম্যবাদী চেতনার বিভিন্ন দিক তুলে ধরেন। পাশাপাশি নতুন প্রজন্মের মাঝে নজরুলের সাহিত্য ও সৃষ্টিশীলতার চর্চা বাড়াতে এ ধরনের সাংস্কৃতিক আয়োজনের গুরুত্ব তুলে ধরা হয়।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

শিবগঞ্জে উপজেলা প্রশাসনের উদ্যোগে নজরুল বর্ষের উদ্বোধন

আপডেট সময় : ০১:৪৫:৩১ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬