ঢাকা ০৪:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ভান্ডারিয়ায় ডিবি পুলিশের অভিযানে ১০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

পিরোজপুরের ভান্ডারিয়ায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

রোববার (৩০ আগস্ট) বিকেল ৪টা ৫ মিনিটের দিকে ভান্ডারিয়া পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের বটতলা এলাকায় বরিশালগামী ভান্ডারিয়া টোলপ্লাজার সামনে পাকা সড়কে এ অভিযান পরিচালনা করে ডিবি পুলিশের একটি দল।

পুলিশ সূত্রে জানা গেছে, পিরোজপুরের পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকীর নির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহাবুবের তত্ত্বাবধানে মাদক ও চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করা হয়। এসআই (নিরস্ত্র) মো. শহিদুল ইসলামের নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায়।

এ সময় অভিযান চালিয়ে মো. তাজেল হাওলাদারের কাছ থেকে ৫০ পিস এবং মো. কবির খলিফার কাছ থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে উদ্ধারকৃত ইয়াবাসহ তাদের দুজনকে গ্রেপ্তার করে পুলিশ।

ডিবি পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মাদক ব্যবসা ও সরবরাহের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

পিরোজপুর জেলা পুলিশ জানিয়েছে, মাদক নির্মূলে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হয়েছে। সমাজ থেকে মাদক ও অপরাধ নির্মূলে জেলা পুলিশের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এদিকে, পিরোজপুরের সাধারণ মানুষের দাবি, জেলাকে মাদকমুক্ত করতে প্রশাসনের কঠোর ভূমিকা প্রয়োজন। মাদক কারবারিদের কোনোভাবেই প্রশ্রয় না দিয়ে তাদের বিরুদ্ধে দ্রুত ও কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানিয়েছেন এলাকাবাসী।

তারা মনে করেন, নিয়মিত অভিযান ও আইন প্রয়োগের মাধ্যমে মাদকের বিস্তার রোধ করা সম্ভব হবে এবং যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করা যাবে।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

ভান্ডারিয়ায় ডিবি পুলিশের অভিযানে ১০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

আপডেট সময় : ০১:২৯:৪১ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬