ঢাকা ০৭:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

নড়াইলে স্বামীকে শ্বাসরোধে হত্যার অভিযোগ, স্ত্রী ও বেয়াই গ্রেফতার

নড়াইলের লোহাগড়া উপজেলায় মফিজার মোল্যা নামে এক ব্যক্তিকে বালিশ চাপা দিয়ে শ্বাসরোধে হত্যার অভিযোগে তার স্ত্রী ফাতেমা বেগম ও বেয়াই মশিয়ার রহমানকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (৩০ আগস্ট) সকালে লোহাগড়া থানার পরিদর্শক (তদন্ত) অজিত কুমার রায় মামলা ও গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২৬ এপ্রিল রাতে উপজেলার কাশিপুর ইউনিয়নের ভাটগাতী গ্রামে মফিজার মোল্যাকে বালিশ চাপা দিয়ে হত্যা করা হয় বলে অভিযোগ রয়েছে। এ ঘটনায় তার স্ত্রী ফাতেমা ও মশিয়ার রহমান জড়িত বলে অভিযোগ ওঠে। তাদের মধ্যে অনৈতিক সম্পর্কের জের ধরে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে স্থানীয় সূত্রের দাবি।

ঘটনার কয়েক দিন পর ফাতেমা ও মশিয়ার বিয়ে করে একসঙ্গে বসবাস শুরু করেন। বিষয়টি সম্প্রতি জানাজানি হলে শনিবার (২৯ আগস্ট) স্থানীয়দের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে লোকজন তাদের আটক করে মারধর করলে খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে তাদের হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

শনিবার রাতে নিহতের মেয়ে মনিকা বেগম বাদী হয়ে লোহাগড়া থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলায় ফাতেমা ও মশিয়ারকে এজাহারভুক্ত আসামি করা হয়েছে। এছাড়া অজ্ঞাত আরও ২-৩ জনকে আসামি করা হয়েছে।

পুলিশ জানায়, গ্রেফতার দুজনকে আদালতে পাঠানো হয়েছে। মামলার তদন্ত চলছে।#

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

নড়াইলে স্বামীকে শ্বাসরোধে হত্যার অভিযোগ, স্ত্রী ও বেয়াই গ্রেফতার

আপডেট সময় : ০১:২৬:৪০ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬