ঢাকা ০৭:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সদরঘাটে জুয়ার আসরে পুলিশের অভিযান, তাস ও নগদ টাকাসহ গ্রেপ্তার ৬

চট্টগ্রাম নগরের সদরঘাট থানাধীন ডিএসপি ঘাট এলাকায় জুয়া খেলার সময় ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে জুয়া খেলার তাস ও নগদ টাকা উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার (৩০ আগস্ট) রাত পৌনে ৯টার দিকে সদরঘাট থানার ডিএসপি ঘাট এলাকার একটি মেসঘরে অভিযান চালানো হয়। সদরঘাট থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ একরাম উল্লাহর নেতৃত্বে পুলিশের একটি দল ওই অভিযান পরিচালনা করে।

অভিযানে জুয়া খেলারত অবস্থায় মো. হেলাল উদ্দিন (৪৪), মিজানুর রহমান (৫০), মো. কামাল হোসেন (৩৭), মো. দিলদার (৩৬), মো. নজরুল (৪২) ও বুলবুল (৩৫)কে গ্রেপ্তার করা হয়।

পুলিশের দাবি, গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে জুয়া খেলার এক বান্ডেল তাস এবং নগদ ৩ হাজার ৭৭৫ টাকা উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তার ছয়জনই বর্তমানে চট্টগ্রামের সদরঘাট থানাধীন ডিএসপি ঘাট এলাকায় বসবাস করছিলেন বলে জানিয়েছে পুলিশ।

এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার পর গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে সোপর্দ করা হয়েছে।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

সদরঘাটে জুয়ার আসরে পুলিশের অভিযান, তাস ও নগদ টাকাসহ গ্রেপ্তার ৬

আপডেট সময় : ১১:৫৩:০৪ পূর্বাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬