ঢাকা ০৭:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

কুমারখালীতে শতাধিক ভ্যানচালকের মাঝে বিনামূল্যে লাইসেন্স প্রদান

কুষ্টিয়ার কুমারখালী পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের খয়েরচারা মাঠপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে শতাধিক ভ্যানচালকের মাঝে বিনামূল্যে লাইসেন্স প্রদান করা হয়েছে।

গতকাল সকাল ৭টায় আয়োজিত অনুষ্ঠানে ভ্যানচালকদের হাতে বিনামূল্যে লাইসেন্স তুলে দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক পৌর আমীর ও উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট মো. রবিউল ইসলাম (এপিপি)।

এ সময় উপস্থিত ছিলেন জামায়াত নেতা ইমান হাসান, রজব, হাফেজ জয়নাল আবেদিন, হাফেজ শরীফ আহমেদ, আসলাম উদ্দিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

অনুষ্ঠানে ভ্যানচালকদের উদ্দেশে অ্যাডভোকেট মো. রবিউল ইসলাম বলেন, ভ্যানচালকরা সমাজের পরিশ্রমী মানুষের একটি গুরুত্বপূর্ণ অংশ। তাদের নানাভাবে হয়রানি ও ভোগান্তির শিকার হতে হয়। বিনামূল্যে লাইসেন্স প্রদানের মাধ্যমে তাদের কিছুটা হলেও সহযোগিতা করা সম্ভব হয়েছে। ভবিষ্যতেও অসহায় ও শ্রমজীবী মানুষের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

খয়েরচারা মহল্লার উপকারভোগী ভ্যানচালক আলমগীর হোসেন বলেন, “ভ্যান চালিয়ে সংসার চালাই। লাইসেন্স করার খরচ বহন করা আমাদের মতো মানুষের জন্য কষ্টকর। বিনামূল্যে লাইসেন্স পেয়ে আমরা খুবই উপকৃত হয়েছি। রবিউল সাহেবকে আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাই।”

আরেক ভ্যানচালক শফিকুল ইসলাম বলেন, “আমাদের মতো শ্রমজীবী মানুষের কথা চিন্তা করে বিনামূল্যে লাইসেন্স দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। এতে একদিকে যেমন আমাদের অর্থ সাশ্রয় হয়েছে, অন্যদিকে লাইসেন্স নিয়ে চলাচলের সুযোগ তৈরি হয়েছে। এমন সহযোগিতা আমাদের জন্য অনেক বড় বিষয়।”

আয়োজকরা জানান, শ্রমজীবী ও নিম্নআয়ের মানুষের বিভিন্ন সমস্যা চিহ্নিত করে তাদের সহযোগিতায় এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

কুমারখালীতে শতাধিক ভ্যানচালকের মাঝে বিনামূল্যে লাইসেন্স প্রদান

আপডেট সময় : ০৯:২২:০৪ পূর্বাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬