ঢাকা ০৭:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ফুটবল খেলাকে কেন্দ্র করে বানিয়াচংয়ে দুই মহল্লার সংঘর্ষ, আহত শতাধিক

হবিগঞ্জের বানিয়াচংয়ে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই মহল্লার বাসিন্দাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। রোববার সন্ধ্যা থেকে রাত পর্যন্ত কয়েক দফায় এ সংঘর্ষ চলে। এতে শতাধিক মানুষ আহত হয়েছেন বলে স্থানীয় বাসিন্দারা দাবি করেছেন। তবে আহত ব্যক্তিদের সঠিক সংখ্যা এবং তাঁদের পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

সংঘর্ষে আহত কয়েকজনকে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে। অন্য আহত ব্যক্তিদের বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, বানিয়াচং সদর এলাকার তোপখানা মহল্লার কয়েকজন কিশোর স্থানীয় জুয়েল মাঠে ফুটবল খেলতে যায়। খেলার একপর্যায়ে চাঁনপাড়া মহল্লার কয়েকজন বাসিন্দার সঙ্গে তাদের কথা-কাটাকাটি হয়। পরে এ ঘটনা দুই মহল্লায় ছড়িয়ে পড়লে উভয় পক্ষের লোকজন জড়ো হন।
এরপর দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষ চলাকালে পাল্টাপাল্টি ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এ সময় দেশীয় অস্ত্র ব্যবহারের অভিযোগও পাওয়া গেছে। তবে এসব অভিযোগের বিষয়ে তাৎক্ষণিকভাবে পুলিশের পক্ষ থেকে বিস্তারিত কিছু জানানো হয়নি।
খবর পেয়ে বানিয়াচং থানার পুলিশ ঘটনাস্থলে যায়। সংঘর্ষকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ কয়েকটি টিয়ার শেল নিক্ষেপ করে। পরে স্থানীয় রাজনৈতিক নেতা, বিভিন্ন মহল্লার সরদার ও গণ্যমান্য ব্যক্তিদের মধ্যস্থতায় রাত ১১টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নাজমুল হক বলেন, ‘বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। পুনরায় সংঘর্ষ এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সংঘর্ষে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নিতে তদন্ত চলছে।’

পুলিশের ভাষ্য, সংঘর্ষে জড়িত ব্যক্তিদের শনাক্ত করার কাজ চলছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট এলাকায় পুলিশি নজরদারি বাড়ানো হয়েছে।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

ফুটবল খেলাকে কেন্দ্র করে বানিয়াচংয়ে দুই মহল্লার সংঘর্ষ, আহত শতাধিক

আপডেট সময় : ০৬:৫৭:২৪ পূর্বাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬