ঢাকা ০৮:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ধনবাড়ীর ৭ ইউনিয়নের হিসাব সহকারী ও গ্রাম আদালত উদ্যোক্তাদের তথ্য ব্যবস্থাপনা প্রশিক্ষণ

ঢাকা, আগারগাঁও:
গ্রাম আদালতের কার্যক্রমকে আরও আধুনিক, স্বচ্ছ ও জনবান্ধব করার লক্ষ্যে ‘গ্রাম আদালত তথ্য ব্যবস্থাপনা পদ্ধতি’ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত আইসিটি ভবনে।
প্রশিক্ষণে টাঙ্গাইল জেলার ধনবাড়ী উপজেলার ৭টি ইউনিয়ন পরিষদের হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর এবং গ্রাম আদালতের উদ্যোক্তারা অংশগ্রহণ করেন। প্রশিক্ষণে গ্রাম আদালতের তথ্য সংরক্ষণ, ব্যবস্থাপনা, হালনাগাদ এবং প্রযুক্তিনির্ভর পদ্ধতিতে কার্যক্রম পরিচালনার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।
ধনবাড়ী উপজেলার অংশগ্রহণকারীদের মধ্যে ছিলেন পাইস্কা ইউনিয়ন পরিষদের হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর মোঃ খন্দকার লিটন মিয়া, বীরতারা ইউনিয়ন পরিষদের হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর মোঃ আল আমিন, মুশুদ্দি ইউনিয়ন পরিষদের হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর মোঃ রকিবুল ইসলাম এবং গ্রাম আদালতের উদ্যোক্তা মোঃ আব্দুল লতিফ।
প্রশিক্ষণ চলাকালে অংশগ্রহণকারীরা গ্রাম আদালতের তথ্য ব্যবস্থাপনা পদ্ধতি সম্পর্কে ব্যবহারিক জ্ঞান ও প্রয়োজনীয় দিকনির্দেশনা গ্রহণ করেন। পাশাপাশি সহকর্মীদের সঙ্গে পারস্পরিক অভিজ্ঞতা বিনিময় ও মতবিনিময় করেন তারা।
অংশগ্রহণকারীরা জানান, এ ধরনের প্রশিক্ষণের মাধ্যমে ইউনিয়ন পর্যায়ে গ্রাম আদালতের তথ্য ব্যবস্থাপনা আরও সহজ ও কার্যকর হবে। এর ফলে সাধারণ মানুষের জন্য গ্রাম আদালতের সেবা আরও দ্রুত, স্বচ্ছ ও দক্ষতার সঙ্গে নিশ্চিত করা সম্ভব হবে।
স্থান: আইসিটি ভবন, আগারগাঁও, ঢাকা।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

ধনবাড়ীর ৭ ইউনিয়নের হিসাব সহকারী ও গ্রাম আদালত উদ্যোক্তাদের তথ্য ব্যবস্থাপনা প্রশিক্ষণ

আপডেট সময় : ১২:৫৭:৫২ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬