দ্বীপ জেলা ভোলায় বিপুল গ্যাস সম্পদ থাকার পরও দীর্ঘদিন ধরে অব্যবহৃত রয়েছে এর বড় একটি অংশ। ২০১৮ সালে ভোলা থেকে বরিশাল হয়ে খুলনা পর্যন্ত গ্যাস পাইপলাইন নির্মাণের উদ্যোগ নেওয়া হলেও তা বাস্তবায়ন হয়নি।
প্রাথমিকভাবে প্রকল্পটির ব্যয় ধরা হয়েছিল প্রায় ৬০০ কোটি টাকা। ২৪ ইঞ্চি ব্যাসের পাইপলাইনের মাধ্যমে দৈনিক ৩৫০ থেকে ৪০০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহের পরিকল্পনা ছিল। কিন্তু সিদ্ধান্তহীনতা ও নানা কারণে প্রকল্পটি এগোয়নি।
এখন নতুন পরিকল্পনায় ভোলা-বরিশাল-খুলনা রুটে প্রায় ২০৫ কিলোমিটার পাইপলাইন নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। ভোলা-বরিশাল অংশের ডিপিপি প্রণয়ন এবং বরিশাল-খুলনা অংশের রুট সার্ভে ও সম্ভাব্যতা সমীক্ষার কাজ চলছে।
সংশ্লিষ্টরা বলছেন, ভোলার গ্যাস দ্রুত কাজে লাগানো গেলে দক্ষিণাঞ্চলে শিল্পায়ন ও অর্থনৈতিক কর্মকাণ্ড বাড়ার পাশাপাশি জাতীয় জ্বালানি সংকট মোকাবিলাতেও ভূমিকা রাখতে পারে।
মাত্র ৬০০ কোটি টাকার জন্য ফেলে রাখা হয় ভোলার গ্যাস পাইপলাইন প্রকল্প
জনপ্রিয় সংবাদ




















