চাঁদপুরে ডিজিটাল লেনদেন আরও সহজ করতে মহামায়া ব্যাংক এশিয়া এজেন্ট পয়েন্টের উদ্যোগে শুরু হয়েছে ব্যাংক এশিয়ার ‘বাংলা কিউআর’ প্রদান কার্যক্রম।
রোববার (৩০ আগস্ট) মহামায়া ব্যাংক এশিয়া এজেন্ট পয়েন্টে স্বল্প পরিসরে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। এসময় স্থানীয় ব্যবসা প্রতিষ্ঠানের জন্য ‘বাংলা কিউআর’ প্রদান করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দৈনিক বাংলার সংবাদ-এর চাঁদপুর সদর প্রতিনিধি মো. আতিক হাসান তালুকদার এবং মহামায়া ব্যাংক এশিয়া এজেন্ট পয়েন্টের পরিচালক মো. মাছুম মিজি।
এসময় জননী মেডিকেল হলের স্বত্বাধিকারী হৃদয় সরকার নরোত্তমের হাতে ব্যাংক এশিয়ার ‘বাংলা কিউআর’ তুলে দেওয়া হয়।
মহামায়া ব্যাংক এশিয়া এজেন্ট পয়েন্টের পরিচালক মো. মাছুম মিজি বলেন, ডিজিটাল লেনদেনকে আরও সহজ ও নিরাপদ করতে ব্যবসায়ীদের মাঝে ‘বাংলা কিউআর’ সেবা পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে গ্রাহকরা সহজেই কিউআর কোড স্ক্যান করে অর্থ পরিশোধ করতে পারবেন।
এসময় আরও কয়েকজন স্থানীয় গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন।
মহামায়া ব্যাংক এশিয়া এজেন্ট পয়েন্টে শুরু হলো ‘বাংলা কিউআর’ প্রদান
-
মো আতিক হাসান তালুকদার চাঁদপুর সদর প্রতিনিধি - আপডেট সময় : ০৭:২৪:০৮ পূর্বাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬
- 41
জনপ্রিয় সংবাদ




















