ঢাকা ০১:৩৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকা–কুমিল্লা যোগাযোগে নতুন দিগন্তের সম্ভাবনা দ্রুত মেগা হাইওয়ে নির্মাণের প্রত্যাশা

  • আপডেট সময় : ০৫:৪৮:৪২ পূর্বাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬
  • 45

ঢাকা–কুমিল্লা যোগাযোগ ব্যবস্থায় নতুন সম্ভাবনার দ্বার খুলে দিতে পারে প্রস্তাবিত মেগা হাইওয়ে। একই সঙ্গে লজিস্টিকস, শিল্প, ব্যবসা-বাণিজ্য এবং কৃষিপণ্য পরিবহনে আসতে পারে রকেটের গতির মতো গতি। সংশ্লিষ্টদের প্রত্যাশা, প্রকল্পটি বাস্তবায়িত হলে রাজধানী ঢাকার সঙ্গে কুমিল্লাসহ আশপাশের এলাকার যোগাযোগ আরও সহজ ও দ্রুত হবে।

প্রস্তাবিত এই মেগা হাইওয়ে বাঞ্ছারামপুরের অর্থনৈতিক অগ্রযাত্রায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে মনে করছেন স্থানীয়রা। উন্নত যোগাযোগব্যবস্থার ফলে শিল্পপ্রতিষ্ঠান গড়ে ওঠা, ব্যবসা-বাণিজ্যের সম্প্রসারণ, পণ্য পরিবহন সহজ হওয়া এবং কৃষিপণ্যের দ্রুত বাজারজাতকরণের সুযোগ তৈরি হবে।

স্থানীয়দের প্রত্যাশা, প্রকল্প বাস্তবায়নে যেন কোনো ধরনের প্রশাসনিক বা অন্যান্য বাধা সৃষ্টি না হয়। দ্রুত প্রয়োজনীয় কার্যক্রম শুরু করে যত দ্রুত সম্ভব এর নির্মাণকাজ এগিয়ে নেওয়ার দাবি জানিয়েছেন তারা।

তাদের মতে, ঢাকা–কুমিল্লার যোগাযোগ ব্যবস্থায় নতুন দিগন্ত উন্মোচনের পাশাপাশি বাঞ্ছারামপুরের অর্থনৈতিক উন্নয়নেও এই মেগা হাইওয়ে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে উঠতে পারে।

এ কারণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তাদের দাবি, প্রস্তাবিত মেগা প্রকল্পটির আনুষ্ঠানিক নির্মাণকাজ দ্রুত শুরু করা এবং নির্ধারিত সময়ের মধ্যে তা সম্পন্ন করার কার্যকর উদ্যোগ গ্রহণ করা হোক। প্রকল্পটি বাস্তবায়িত হলে যোগাযোগ, অর্থনীতি ও বাণিজ্যের ক্ষেত্রে এর সুফল বৃহত্তর অঞ্চলের মানুষ ভোগ করবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

ঢাকা–কুমিল্লা যোগাযোগে নতুন দিগন্তের সম্ভাবনা দ্রুত মেগা হাইওয়ে নির্মাণের প্রত্যাশা

আপডেট সময় : ০৫:৪৮:৪২ পূর্বাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬