মৌলভীবাজারের শ্রীমঙ্গলে র্যাব-৯-এর একটি টহলকারী গাড়িতে পেছন থেকে সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় চালক গুরুতর আহত হয়েছেন। দুর্ঘটনায় সিএনজিটি দুমড়ে-মুচড়ে গেছে। আহত চালকের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
শনিবার (২৯ আগস্ট) বিকেলে উপজেলার ভানুগাছ রোডে টি রিসোর্ট অ্যান্ড মিউজিয়ামের সামনে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, র্যাব-৯-এর গাড়িটি সড়কের পাশে অবস্থান করছিল। এ সময় পেছন দিক থেকে আসা একটি সিএনজি অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে র্যাবের গাড়িটিতে ধাক্কা দেয়। এতে সিএনজিটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং চালকসহ যাত্রীরা গুরুতর আহত হন। আহতদের শ্রীমঙ্গল উপজেলা সরকারি হাসপাতালে নেওয়া হয়।
কাওছার আহমদ সবুজ উপজেলা প্রতিনিধি 



















