ঢাকা ০৭:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

জয়পুরহাটে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে গ্রীন ফোর্সের মতবিনিময় সভা

জয়পুরহাটে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে করণীয় বিষয়ে মতবিনিময় ও কমিটি পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। সামাজিক সংগঠন গ্রীন ফোর্স বাংলাদেশ, জয়পুরহাট জেলা কমিটির আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সংগঠনের নেতৃবৃন্দ দুর্নীতির বিরুদ্ধে সামাজিক সচেতনতা গড়ে তোলা, তরুণ সমাজকে সম্পৃক্ত করা এবং দুর্নীতিমুক্ত সমাজ প্রতিষ্ঠায় সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।

এ সময় উপস্থিত ছিলেন গ্রীন ফোর্স বাংলাদেশের জনাব মিকায়েল রহমান চেয়ারম্যান, মোঃ শাহজাহান আলী, জনাব ড. মোহাম্মদ কামরুজ্জামান, জনাব মোঃ শওকত আলী, জনাব মোঃ ওয়ালিউল ইসলাম চৌধুরী (রিটন), যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল আলম চৌধুরী বিপ্লব, এবং মোঃ শফিকুল ইসলামসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

সভায় বক্তারা বলেন, দুর্নীতি একটি দেশের উন্নয়ন ও অগ্রগতির অন্যতম প্রধান বাধা। তাই দুর্নীতির বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার পাশাপাশি প্রত্যেক নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

পরে গ্রীন ফোর্স বাংলাদেশ, জয়পুরহাট জেলা কমিটির নেতৃবৃন্দের পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয়। সংগঠনের পক্ষ থেকে দুর্নীতিবিরোধী কার্যক্রম আরও জোরদার করার প্রত্যয় ব্যক্ত করা হয়।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

জয়পুরহাটে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে গ্রীন ফোর্সের মতবিনিময় সভা

আপডেট সময় : ০১:৪৯:২৮ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬