ঢাকা ১০:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

কালীগঞ্জে জামাইয়ের কুড়ালের কোপে শশুর খুন

গাজীপুরের কালীগঞ্জ উপজেলার জামালপুর বাজারে পারিবারিক বিরোধের জেরে মেয়ের জামাইয়ের কুড়ালের কোপে এক কলা ব্যবসায়ী নিহত হয়েছেন। শুক্রবার (২৮ আগস্ট ২০২৬) বিকেলে উপজেলার জামালপুর বাজারে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত আব্দুল মজিদ (৬৫) জামালপুর গ্রামের মৃত আলকু মোড়লের ছেলে। অভিযুক্ত মোজাম্মেল একই ইউনিয়নের জামালপুর মধ্যপাড়া গ্রামের নোয়াব আলীর ছেলে এবং তিনি নিহতের মেয়ের স্বামী।

নিহতের ছেলে বিল্লালের অভিযোগ, প্রায় সাত দিন আগে মোজাম্মেল তার স্ত্রী শাহানাজকে মারধর করে বাড়ি থেকে বের করে দেন। ঘটনার জেরে শুক্রবার বিকেলে মোজাম্মেল ফোন করে ‘কথা আছে’ বলে শ্বশুর আব্দুল মজিদকে জামালপুর বাজারে ডেকে নেন।

বাজারে দুজনের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে মোজাম্মেল সঙ্গে থাকা একটি ব্রিফকেস থেকে কুড়াল বের করে আব্দুল মজিদের মাথায় আঘাত করে ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় আব্দুল মজিদকে উদ্ধার করে প্রথমে জামালপুরের নোভা জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তিনি মারা যান।

কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. মো. জিয়াউর রহমান জানান, মাথার পেছনে গুরুতর আঘাতপ্রাপ্ত অবস্থায় আব্দুল মজিদকে হাসপাতালে আনা হলে পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করা হয়।

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাকির হোসেন জানান, প্রাথমিক সুরতহাল প্রতিবেদন সম্পন্ন করে মরদেহ থানায় আনা হয়েছে। ময়নাতদন্ত ও মামলা দায়েরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। অভিযুক্ত মোজাম্মেলকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত আছে।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

কালীগঞ্জে জামাইয়ের কুড়ালের কোপে শশুর খুন

আপডেট সময় : ০৯:২৭:২২ পূর্বাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬