ঢাকা ১০:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বন্ধ হওয়ার শঙ্কায় ঐতিহ্যবাহী সুগন্ধি লঞ্চঘাট পল্টন মেরামতের জন্য নেওয়ার উদ্যোগ, ইজারা না থাকায় বাড়ছে অনিশ্চয়তা

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ঐতিহ্যবাহী সুগন্ধি লঞ্চঘাটটি বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। দীর্ঘদিন ধরে স্থানীয় মানুষের যাতায়াতের গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে ব্যবহৃত এ ঘাটের পল্টন মেরামতের জন্য নিয়ে যাওয়ার উদ্যোগ এবং চলতি বছরে ঘাটটির ইজারা না হওয়ার খবরে স্থানীয়দের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২৬ আগস্ট ২০২৬ চাঁদপুর পোর্ট অফিসের লোকজন সুগন্ধি লঞ্চঘাটে এসে পল্টনটি মেরামতের জন্য নিয়ে যাওয়ার বিষয়ে উদ্যোগ নেন। পল্টনটি মেরামতের পর পুনরায় ওই ঘাটে স্থাপন করা হবে কি না, তা নিয়ে স্থানীয়দের মধ্যে সংশয় দেখা দিয়েছে।

এদিকে, স্থানীয়দের দাবি, চলতি বছরের নতুন ইজারার তালিকায় সুগন্ধি লঞ্চঘাটের নাম রয়েছে কি না, সেটিও স্পষ্ট নয়। তাদের ভাষ্য অনুযায়ী, এ বছর ঘাটটির ডাকের জন্য চাঁদপুর থেকে সংশ্লিষ্ট কোনো লোকজনও আসেননি। এর আগে ২০২৪ সালের পর ঘাটটির কোনো ইজারা হয়নি বলেও স্থানীয়রা জানান।

ইজারা না থাকার কারণে পল্টনটি মেরামতের জন্য নিয়ে যাওয়ার পর ঘাটটি পুনরায় সচল রাখা হবে কি না—এ নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। ফলে দীর্ঘদিনের ঐতিহ্যবাহী এ লঞ্চঘাটটি ভবিষ্যতে কার্যক্রম হারানোর আশঙ্কা করছেন স্থানীয়রা।

স্থানীয় বাসিন্দারা বলছেন, সুগন্ধি লঞ্চঘাটটি শুধু একটি যাতায়াতের স্থান নয়; এটি এলাকার মানুষের দীর্ঘদিনের যোগাযোগব্যবস্থার সঙ্গে জড়িয়ে থাকা একটি ঐতিহ্য। ঘাটটি বন্ধ হয়ে গেলে স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি নদীপথে চলাচলকারী সাধারণ যাত্রীদেরও দুর্ভোগে পড়তে হতে পারে।

এ অবস্থায় সুগন্ধি গ্রামের সচেতন ও হৃদয়বান ব্যক্তিদের পাশাপাশি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি ঘাটটির বিষয়ে দ্রুত নজর দেওয়ার আহ্বান জানিয়েছেন স্থানীয়রা। পল্টনটি মেরামতের জন্য নেওয়া হলেও যেন ঘাটটি স্থায়ীভাবে বন্ধ না হয়ে যায় এবং মেরামত শেষে পুনরায় সেখানে পল্টন স্থাপন করে লঞ্চ চলাচল স্বাভাবিক রাখা হয়—এমন দাবি তাদের।

স্থানীয়দের প্রত্যাশা, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে ঐতিহ্যবাহী সুগন্ধি লঞ্চঘাটটি সচল রাখার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

বন্ধ হওয়ার শঙ্কায় ঐতিহ্যবাহী সুগন্ধি লঞ্চঘাট পল্টন মেরামতের জন্য নেওয়ার উদ্যোগ, ইজারা না থাকায় বাড়ছে অনিশ্চয়তা

আপডেট সময় : ০৫:৪৯:১৯ পূর্বাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬