ব্রাহ্মণবাড়িয়ার দাতিয়াড়া গ্রিড উপকেন্দ্রে অক্সিলারি ট্রান্সফরমারে আগুন লাগার ঘটনায় ৩৩ কেভির পাঁচটি ফিডারে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। এতে আখাউড়া, নবীনগর, শিবপুর, নাসিরনগর ও বিজয়নগরের বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হচ্ছে।
গ্রিড সূত্রে জানা গেছে, অক্সিলারি ট্রান্সফরমারে অগ্নিকাণ্ডের কারণে আখাউড়া, নবীনগর, তিনলাখপীর (শিবপুর), চান্দুরা (নাসিরনগর) ও কসবা (বিজয়নগর)—এই পাঁচটি ৩৩ কেভি ফিডার বন্ধ হয়ে যায়।
বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট কর্মকর্তা ও প্রকৌশলীরা কাজ করছেন। বিকল্প ব্যবস্থায় ফিডারগুলো চালু করে বিদ্যুৎ সরবরাহ পুনঃস্থাপনের চেষ্টা চলছে।
তবে অগ্নিকাণ্ডের কারণে ঠিক কত সময়ের মধ্যে এসব এলাকায় স্বাভাবিক বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা সম্ভব হবে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। পরিস্থিতি স্বাভাবিক করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ চালিয়ে যাচ্ছে।
পল্লব চক্রবর্তী স্টাফ রিপোর্টার 



















