ঢাকা ০৭:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

কুমারখালীতে হিন্দুপাড়ার একমাত্র সড়ক সংস্কারকাজের উদ্বোধন করলেন জামায়াত নেতা আব্দুল মালেক

কুষ্টিয়ার কুমারখালী উপজেলার যদুবয়রা ইউনিয়নের উত্তর চাঁদপুর হিন্দুপাড়ার দীর্ঘদিনের চলাচল-দুর্ভোগ লাঘবে একমাত্র সড়কটির সংস্কারকাজের উদ্বোধন করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব আব্দুল মালেক।
শুক্রবার (২৮ আগস্ট) সকালে স্থানীয় সংসদ সদস্যের বরাদ্দ থেকে অর্থায়নে প্রায় ৬০০ মিটার দীর্ঘ ভাঙাচোরা সড়কটির সংস্কারকাজের উদ্বোধন করা হয়। দীর্ঘদিন ধরে সড়কটি সংস্কার না হওয়ায় বর্ষা মৌসুমে কাদাপানি ও খানাখন্দের কারণে এলাকাবাসীকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছিল।
স্থানীয়রা জানান, উত্তর চাঁদপুর হিন্দুপাড়ার প্রায় ২৫২টি পরিবারসহ আশপাশের আরও দুই শতাধিক পরিবারের মানুষ প্রতিদিন এই সড়ক দিয়ে চলাচল করেন। সড়কটি দীর্ঘদিন ধরে বেহাল থাকায় স্কুল-কলেজের শিক্ষার্থী, রোগী, বয়স্ক ব্যক্তি ও সাধারণ পথচারীদের যাতায়াতে ভোগান্তি ছিল নিত্যদিনের।
সংস্কারকাজের উদ্বোধনকালে আলহাজ্ব আব্দুল মালেক বলেন, “জনসাধারণের চলাচলের দুর্ভোগ দূর করা সবার দায়িত্ব। ধর্ম-বর্ণ নির্বিশেষে এলাকার মানুষের প্রয়োজনকে গুরুত্ব দিয়ে সড়কটির সংস্কারকাজ করা হচ্ছে।” তিনি কাজটি যথাযথভাবে সম্পন্ন করার বিষয়ে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কুমারখালী উপজেলা শাখার সহসভাপতি কাজী হাফিজ রহমান, যদুবয়রা ইউনিয়ন ছাত্রশিবিরের সাবেক সভাপতি মিনহাজ হোসাইন, হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধি নিরঞ্জন কুমার, শ্যামল কুমার, বিনয় কুমারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
সড়কটির সংস্কারকাজ শুরু হওয়ায় দীর্ঘদিনের দুর্ভোগ থেকে মুক্তির প্রত্যাশা করছেন স্থানীয় বাসিন্দারা

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

কুমারখালীতে হিন্দুপাড়ার একমাত্র সড়ক সংস্কারকাজের উদ্বোধন করলেন জামায়াত নেতা আব্দুল মালেক

আপডেট সময় : ০৪:৪৩:২৯ পূর্বাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬