ঢাকা ১০:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র-বোমা ও গাঁজাসহ উত্তর দিঘলদীর মেজবা আটক

  • আপডেট সময় : ০৩:৩১:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬
  • 36

ভোলার সদর উপজেলার উত্তর দিঘলদী ইউনিয়নে কোস্ট গার্ডের অভিযানে দেশীয় অস্ত্র, হাতবোমা ও গাঁজাসহ মেজবা উদ্দিন ওরফে মেজবা হাওলাদার নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
কোস্ট গার্ড সূত্রে জানা যায়, গত ২৫ আগস্ট রাতে গোপন সংবাদের ভিত্তিতে উত্তর দিঘলদী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের গজারিয়া বাজার এলাকায় অভিযান চালানো হয়। এ সময় মেজবা উদ্দিনকে আটক করা হয়।
অভিযানে তার কাছ থেকে তিনটি দেশীয় অস্ত্র, ছয়টি হাতবোমা, একটি চায়নিজ কুড়াল ও ৪০ গ্রাম গাঁজা উদ্ধারের কথা জানিয়েছে কোস্ট গার্ড। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলেও জানা গেছে।
পরে ২৬ আগস্ট তাকে ভোলা সদর থানায় হস্তান্তর করা হয়। পুলিশ জানায়, ২৭ আগস্ট তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
কোস্ট গার্ড জানিয়েছে, অবৈধ অস্ত্র, মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র-বোমা ও গাঁজাসহ উত্তর দিঘলদীর মেজবা আটক

আপডেট সময় : ০৩:৩১:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬