ঢাকা ০৫:২৩ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর ৩৫ বছর পূর্তি: বহরমপুরে বর্ণাঢ্য সাইকেল র‍্যালি অনুষ্ঠিত

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের ঐতিহ্যবাহী পথচলার গৌরবময় ৩৫ বছর পূর্তি উপলক্ষে দশমিনা উপজেলার বহরমপুর ইউনিয়ন শাখার উদ্যোগে এক বর্ণাঢ্য সাইকেল র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। ‘তারুণ্যের উদ্দীপনা, শৃঙ্খলা ও আদর্শ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত র‍্যালিটি ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
​তারুণ্যের শক্তি, নৈতিকতা এবং আদর্শের আলো সমাজের প্রতিটি প্রান্তে ছড়িয়ে দেওয়ার প্রত্যয়ে আয়োজিত এই কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, দশমিনা উপজেলা শাখার সংগ্রামী সভাপতি মোঃ আবু বকর ছিদ্দিক (এবি ছিদ্দিক)।
​বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা শাখার প্রশিক্ষণ সম্পাদক হাফেজ মোহাম্মদ ওবায়দুল্লাহ।
​বহরমপুর ইউনিয়ন শাখার সংগ্রামী সভাপতি হাফেজ মো: আব্দুল্লাহ আল হাদী-র সভাপতিত্বে আয়োজিত এই র‍্যালিতে আরও উপস্থিত ছিলেন ইউনিয়ন শাখার বিভিন্ন স্তরের দায়িত্বশীলবৃন্দ এবং সহযোগী অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
​র‍্যালি শেষে বক্তারা বলেন, ৩৫ বছরের দীর্ঘ পথচলায় ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ দেশের শিক্ষা অঙ্গনে নৈতিকতা, সততা এবং আদর্শচর্চার এক অনন্য মাইলফলক স্থাপন করেছে। দেশের এই সংকটময় মুহূর্তে আদর্শিক তারুণ্যই পারে মেধা, মনন ও দেশপ্রেমের মাধ্যমে একটি সুন্দর ও বৈষম্যহীন আগামীর বাংলাদেশ গড়তে।
​সংগঠনের পক্ষ থেকে আগামী দিনেও দেশ ও দশের কল্যাণে নৈতিকতাসম্পন্ন তরুণ সমাজ গঠনে এ ধরনের গঠনমূলক কার্যক্রম অব্যাহত রাখার ঘোষণা দেওয়া হয়।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর ৩৫ বছর পূর্তি: বহরমপুরে বর্ণাঢ্য সাইকেল র‍্যালি অনুষ্ঠিত

আপডেট সময় : ১২:৪৬:৩০ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬