ঢাকা ০৭:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ার দায়িত্ব পেলেন এ বি এম আশরাফ উদ্দিন নিজাম

ব্রাহ্মণবাড়িয়া জেলার দায়িত্ব পেয়েছেন এ বি এম আশরাফ উদ্দিন নিজাম। সরকারের জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী তাকে জেলার দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী নিজ নিজ জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ ও প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে ভূমিকা রাখতে পারবেন। একই সঙ্গে মাদক ও চোরাচালান নিয়ন্ত্রণ, গুরুতর অপরাধ দমন এবং জেলার সার্বিক নিরাপত্তা পরিস্থিতি উন্নয়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে কাজ করার সুযোগ থাকবে।

এ ছাড়া দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী জেলার সরকারের উন্নয়ন ও জনকল্যাণমূলক কার্যক্রম তদারক করতে পারবেন। বিভিন্ন সরকারি দপ্তরের কার্যক্রম পর্যালোচনা করে প্রয়োজনীয় পরামর্শ ও দিকনির্দেশনাও দিতে পারবেন।

এ বি এম আশরাফ উদ্দিন নিজাম ব্রাহ্মণবাড়িয়ার দায়িত্ব পাওয়ায় জেলার উন্নয়ন, আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং জনকল্যাণমূলক কার্যক্রম আরও গতিশীল হবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

ব্রাহ্মণবাড়িয়ার দায়িত্ব পেলেন এ বি এম আশরাফ উদ্দিন নিজাম

আপডেট সময় : ১১:৫৩:২৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬