ঢাকা ০৭:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

কালীগঞ্জ পৌরসভায় মাদকবিরোধী মিছিল অনুষ্ঠিত

গাজীপুরের কালীগঞ্জ পৌরসভার ২ নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে মাদকবিরোধী সচেতনতামূলক মিছিল অনুষ্ঠিত হয়েছে। মিছিলটি এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। এ সময় মাদকের বিরুদ্ধে জনসচেতনতা বৃদ্ধি এবং সমাজ থেকে মাদক নির্মূলে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়।

মিছিলে উপস্থিত ছিলেন তুমলিয়া জামে মসজিদের পেশ ইমাম মাওলানা আব্দুল মজিদ, পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য শাহাদাত হোসেন সাজ্জাদ মোল্লা, ফিরোজ মিয়া মনির, পৌর শ্রমিকদলের সহ-সভাপতি জসিমউদ্দিন শেখ ও আরমান হোসেন মোল্লা, জাতীয় মানবাধিকার সোসাইটি কালীগঞ্জ উপজেলা শাখার সভাপতি ও ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম রফিক মোল্লা, ওয়ার্ড বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাহিন ব্যাপারী, ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি জাকির হোসেন, ১ নম্বর যুগ্ম সম্পাদক খোরশেদ আলম, ওয়ার্ড যুবদলের সভাপতি শামিম শেখ, সাধারণ সম্পাদক শাহজাহান, সাংগঠনিক সম্পাদক মাছুম শেখ, কালীগঞ্জ শ্রমিক কলেজ শাখা ছাত্রদলের সাবেক আহ্বায়ক আব্দুর রহমানসহ স্থানীয় নেতৃবৃন্দ এবং ২ নম্বর ওয়ার্ডের সর্বস্তরের জনগণ।

সমাবেশে শাহাদাত হোসেন সাজ্জাদ মোল্লা বলেন, “মাদক বিক্রেতা ও মাদকসেবীদের কালীগঞ্জে কোনো স্থান হবে না। মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।”

রফিকুল ইসলাম রফিক মোল্লা বলেন, “মাদক সমাজ, দেশ এবং একটি পরিবারকে ধ্বংস করে দেয়। তাই মাদক বিক্রেতা ও মাদক বহনকারীদের বিরুদ্ধে কঠোর সামাজিক অবস্থান নিতে হবে। সমাজের প্রতিটি মানুষ সচেতন হলে মাদকমুক্ত কালীগঞ্জ গড়ে তোলা সম্ভব।”

বক্তারা মাদক নির্মূলে প্রশাসনের পাশাপাশি সাধারণ মানুষের সক্রিয় সহযোগিতা কামনা করেন এবং তরুণ সমাজকে মাদকের কুফল থেকে দূরে রাখার জন্য পরিবার ও সমাজের সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

কালীগঞ্জ পৌরসভায় মাদকবিরোধী মিছিল অনুষ্ঠিত

আপডেট সময় : ১১:৪৪:৪৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬