চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২৮ আগস্ট) উপজেলার মরিয়মনগর বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তি রাঙ্গুনিয়া থানা সংলগ্ন পশ্চিম সৈয়দ বাড়ি এলাকার জসীমউদ্দিনের ছেলে। তিনি রাঙ্গুনিয়া কলেজ ছাত্রলীগের প্রো-ভিপি ও সহ-সভাপতি এবং রাঙ্গুনিয়া উপজেলা ছাত্রলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ও রাঙ্গুনিয়া পৌরসভা ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ত ছিলেন বলে জানা গেছে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মরিয়মনগর বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর তাকে রাঙ্গুনিয়া থানায় নেওয়া হয়েছে। বর্তমানে তিনি পুলিশের হেফাজতে রয়েছেন।
তার বিরুদ্ধে কোনো মামলা বা কী অভিযোগ রয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে বিস্তারিত তথ্য জানানো হলে তা জানা যাবে।
রাঙ্গুনিয়া প্রতিনিধি: ওমর ফারুক 



















