ঢাকা ০৭:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

টাঙ্গাইলে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান-মেম্বার এসোসিয়েশনের পরিচিতি সভা অনুষ্ঠিত

বাংলাদেশ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান-মেম্বার এসোসিয়েশন টাঙ্গাইল জেলা শাখার নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) মধুপুর জাতীয় উদ্যানে এ সভার আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক জনাব মমিনুর রহমান। সভাপতিত্ব করেন টাঙ্গাইল জেলা শাখার সভাপতি জনাব মোহাম্মদ রফিকুল ইসলাম সোহেল। অনুষ্ঠান সঞ্চালনা করেন টাঙ্গাইল জেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুল হাকিম।
পরিচিতি সভায় টাঙ্গাইল জেলার বিভিন্ন উপজেলা থেকে সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন। এর মধ্যে গোপালপুর, মধুপুর, ঘাটাইল, বাসাইল, নাগরপুর, দেলদুয়ার, কালিহাতী ও মির্জাপুর উপজেলা শাখার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের অধিকার, মর্যাদা ও স্বার্থ সংরক্ষণের পাশাপাশি স্থানীয় সরকার ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সংগঠনের কার্যক্রমকে তৃণমূল পর্যায়ে আরও বিস্তৃত ও গতিশীল করার ওপরও গুরুত্বারোপ করেন তারা।
এ সময় বিভিন্ন উপজেলা থেকে আসা নেতৃবৃন্দ সংগঠনের স্বার্থে পারস্পরিক ঐক্য ও সহযোগিতা বজায় রেখে কাজ করার অঙ্গীকার করেন। একই সঙ্গে বাংলাদেশ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান-মেম্বার এসোসিয়েশনকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করে এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
সভা শেষে সংগঠনের নেতৃবৃন্দ নবগঠিত জেলা কমিটির সফলতা কামনা করেন এবং ভবিষ্যতে ঐক্যবদ্ধভাবে সাংগঠনিক কার্যক্রম পরিচালনার প্রত্যাশা ব্যক্ত করেন।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

টাঙ্গাইলে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান-মেম্বার এসোসিয়েশনের পরিচিতি সভা অনুষ্ঠিত

আপডেট সময় : ০৫:০৪:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬