ঢাকা ১০:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

গ্যাস বিষ্ফোরণে দ্বগ্ধ হয়ে ঢাকায় চিকিৎসাধীন ব্রাহ্মণবাড়িয়ার ব্যবসায়ীর মৃত্যু

গ্যাস বিষ্ফোরণে দ্বগ্ধ হয়ে ব্রাহ্মণবাড়িয়া বিসিক শিল্প সমিতির সাধারণ সম্পাদক ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। বুধবার রাতে ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালের বার্ণ ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। আজ বৃহস্পতিবার দুপুরে নিহতের মরদেহ ব্রাহ্মণবাড়িয়ায় আনা হয়।

পরিবারের সদস্যর জানান, গত রবিবার ভোরে শহরের মেড্ডা এলাকায় নিজ বাসভবনে এই ঘটনা ঘটে। তারা জানান, শনিবার রাতে গ্যাস সরবরাহ বন্ধ হবার পর পরিবারের লোকজন অসাবধানতাবশত গ্যাসের চুলা বন্ধ না করেই ঘুমিয়ে যায়। ভোরে গ্যাসের সরবরাহ শুরু হলে ঘরে গ্যাস ছড়িয়ে পড়ে। তারা বিষয়টি আঁচ করতে পেরে রান্না ঘরে গিয়ে অটো চুলার চাবি ঘুরাতে গেলে বিষ্ফোরণ ঘটে। এতে জামাল মিয়া গুরুতর আহত হয়। এ সময় তার স্ত্রী হেপী আক্তার, ছেলে রেজুয়ান হাসান ও গৃহপরিচারিকা জান্নাতুল ফেরদৌস আংশিক দ্বগ্ধ হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে ৪ দিন আইসিওতে চিকিৎসাধীন অবস্থায় জামাল মিয়া মারা যান। অন্যরা শঙ্কামুক্ত রয়েছেন।

নিহতের ভাই ইউসুফ মিয়া জানান, দুর্ঘটনাবশত ঘটনাটি ঘটে। আজ বাদ মাগরীব শহরের শেরপুর ঈদগাহ মাঠে নামাজে জানাযা শেষে দাফন করা হয়।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

গ্যাস বিষ্ফোরণে দ্বগ্ধ হয়ে ঢাকায় চিকিৎসাধীন ব্রাহ্মণবাড়িয়ার ব্যবসায়ীর মৃত্যু

আপডেট সময় : ০২:১২:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬