ঢাকা ০৭:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ধামইরহাটে আত্রাই নদীতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু

নওগাঁর ধামইরহাট উপজেলার খেলনা ইউনিয়নের রসপুর (শিমুলতলী) গ্রামে আত্রাই নদীতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে বাড়ি থেকে বের হয়ে স্থানীয় কয়েকজনের সঙ্গে আত্রাই নদীতে মাছ ধরতে যায় শিশু দুটি। দীর্ঘ সময় পরও তারা বাড়িতে ফিরে না আসায় পরিবারের সদস্য ও স্থানীয়রা খোঁজাখুঁজি শুরু করেন।

পরে স্থানীয় মাছ শিকারি মোশাররফ হোসেন নদীতে জাল ফেললে জালের সঙ্গে দুই শিশুর নিথর দেহ উঠে আসে। স্থানীয়রা তাদের উদ্ধার করে ধামইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

নিহত দুই শিশু হলো—মো. জিসান উন নবী (৯), পিতা তৌহিদুল ইসলাম এবং মো. তাওহিদ ইসলাম (৭), পিতা দেলোয়ার হোসেন। তারা উভয়েই উপজেলার খেলনা ইউনিয়নের রসপুর (শিমুলতলী) গ্রামের বাসিন্দা।

এ ঘটনায় ধামইরহাট থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

ধামইরহাটে আত্রাই নদীতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু

আপডেট সময় : ০১:৫৩:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬