মঙ্গলবার (২৫ আগস্ট) আনুমানিক রাত ৯:৪৫ মিনিটে রাজধানীর ধানমন্ডির পপুলার হাসপাতালের আইসিইউতে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল মাত্র ২১ বছর। তিনি বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের (১ম বর্ষ, ১ম সেমিস্টার) শিক্ষার্থী ছিলেন।
পারিবারিক ও বিভাগীয় সূত্রে জানা যায়, ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মারাত্মক শারীরিক জটিলতা দেখা দিলে আদিবাকে রাজধানীর পপুলার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে দীর্ঘ ১০ দিন আইসিইউতে লাইফ সাপোর্টে রেখে চিকিৎসকরা তাকে বাঁচিয়ে রাখার আপ্রাণ চেষ্টা চালান। চিকিৎসাকালীন সহপাঠী ও স্বেচ্ছাসেবকদের সহায়তায় তাঁকে মোট ৩১ ব্যাগ রক্ত দেওয়া হয়েছিল। তবে সব চেষ্টা ব্যর্থ করে দিয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েন এই তরুণী।
আদিবার মৃত্যুতে যবিপ্রবি ক্যাম্পাসে এবং সিডিএম বিভাগে নেমে এসেছে গভীর শোকের ছায়া। তার সহপাঠী ও শিক্ষকরা এই অপূরণীয় ক্ষতিতে বাকরুদ্ধ।
বিভাগ সূত্রে আরও জানানো হয়, হাসপাতালে চিকিৎসা বাবদ প্রায় তিন লাখ টাকা বিল বকেয়া রয়ে গেছে। সিডিএম পরিবারের পক্ষ থেকে এ পর্যন্ত সংগৃহীত এবং সংগৃহীত হতে যাওয়া সকল অর্থ আদিবার স্বজনদের হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যাতে এই কঠিন সময়ে পরিবারটি আর্থিক চাপ কিছুটা হলেও লাঘব করতে পারে।
সহপাঠী, শিক্ষক, বিভিন্ন বিভাগ ক্লাব ও বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয়েছে এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে।
যবিপ্রবি প্রতিনিধি :জাহিদ হাসান। 



















