ঢাকা ০২:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

স্বরুপকাঠীতে সন্ত্রাস বিরোধী আইনে মামলা, সাবেক এমপি সহ আসামি ১৮, অজ্ঞাত ১০০/১২০

নেছারাবাদ (স্বরুপকাঠীতে) গতকাল রবিবার বিকালে সন্ত্রাস বিরোধী আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। উপজেলার সমূদয়কাঠী ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এইচ এম শাকিল আহম্মেদ বাদী হয়ে নেছারাবাদ থানায় মামলাটি দায়ের করেন।

নেছারাবাদ থানার মামলা নং- ১৩। তাং ১৭.০৮.২০২৬

উক্ত মামলায় পিরোজপুর ০২ আসনের সাবেক এমপি অধ্যক্ষ শাহ আলম সহ ১৮ জনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়াও ১০০/১২০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। উক্ত মামলায় পিরোজপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. কানাই লাল বিশ্বাস, স্বরুপকাঠী পৌরসভার সাবেক মেয়র গোলাম কবির, সমূদয়কাঠী ইউপির সাবেক চেয়ারম্যান সবুর তালুকদার, সমূদয়কাঠী ইউপির বর্তমান চেয়ারম্যান হুমায়ুন কবির, জলাবাড়ী ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান তৌহিদুল ইসলাম তৌহিদ, সমূদয়কাঠী ইউনিয়নের সাগর কান্দা গ্রাম থেকে ১৫ আগস্ট সকালে গ্রেফতারকৃত জিয়াউদ্দীন তৌহিদ এর নাম রয়েছে। এছাড়াও স্বরুপকাঠী পৌরসভা ও বিভিন্ন ইউনিয়নের আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্র লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের নাম আসামির তালিকায় রয়েছে।

এজাহার সূত্রে জানা গেছে গত ১৪ আগস্ট রাত ৯.০০ টা হতে রাত সাড়ে ১১ টা পর্যন্ত রাজনৈতিক কর্ম কান্ড নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের বিভিন্ন অংগ সংগঠনের নেতা কর্মীরা সমূদয়কাঠী ইউনিয়নের সাগর কান্দা বাজারের জনৈক বাবুল মোল্লার চায়ের দোকানের সামনে পাকা রাস্তায় জড়ো হয়। তারা ১৫ আগস্ট উপলক্ষে বাংলাদেশ সরকারের উপর ক্ষিপ্ত হয়ে খন্ডে খন্ডে বিভক্ত হয়ে মশাল মিছিল সহ দেশ বিরোধী শ্লোগান দেয়।

এজাহারে আরো উল্লেখ করা হয় জড়ো হওয়া সন্ত্রাসীরা হাতে থাকা কাঠের বিস্ফোরক, দাহ্য পদার্থ ও দেশীয় অস্ত্র নিয়ে বাংলাদেশ সরকারের বিরুদ্ধে অপপ্রচার, সরকারের কাজে বাঁধা,সরকার পতন, বাংলাদেশের অখণ্ডতা, জননিরাপত্তা ও সার্বভৌমত্ব বিপন্ন করিবার জন্য স্হানীয় লোকজনের মধ্যে আতংক সৃষ্টি করে সন্ত্রাসী কার্যক্রম করিতে থাকে।

এজাহার সূত্রে আরো জানা গেছে রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সিনিয়র নেতাকর্মীরা একে অপরের সহযোগিতায় অবৈধ উৎস থেকে টাকা দিয়ে সন্ত্রাসী কার্যে অর্থায়ন করে।

নেছারাবাদ থানা সূত্রে জানা গেছে নিয়মিত মামলা রুজু হয়েছে। পরবর্তী আইনী কার্যক্রম চলমান।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

স্বরুপকাঠীতে সন্ত্রাস বিরোধী আইনে মামলা, সাবেক এমপি সহ আসামি ১৮, অজ্ঞাত ১০০/১২০

আপডেট সময় : ১০:১৬:৩৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬