৬ আগস্ট বৃহস্পতিবার সাক্ষাৎ কালে আসন্ন পোরশা উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে শিক্ষার মানোন্নয়নকে অগ্রাধিকার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর মনোনীত উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী মোঃ গোলাম মোস্তফা কামাল সাংগঠনিক সম্পাদক নওগাঁ জেলা এনসিপি।
তিনি আরো বলেন, নির্বাচিত হলে উপজেলার শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার গুণগত মান উন্নয়ন, ঝরে পড়া শিক্ষার্থীর সংখ্যা কমানো, আধুনিক শিক্ষা উপকরণের ব্যবহার বৃদ্ধি, মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীদের সহযোগিতা এবং শিক্ষক-অভিভাবক সমন্বয়ের মাধ্যমে একটি শিক্ষাবান্ধব পরিবেশ গড়ে তুলতে ও মাদক নির্মূলে কাজ করবেন।
প্রার্থী আরও বলেন, “একটি শিক্ষিত ও দক্ষ প্রজন্ম গড়ে তুলতে হলে শিক্ষার মানোন্নয়নের কোনো বিকল্প নেই। পোরশার প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে সমান গুরুত্ব দিয়ে শিক্ষার পরিবেশ উন্নয়নে উদ্যোগ নেওয়া হবে।”
তিনি উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও সচেতন নাগরিকদের সহযোগিতা কামনা করে বলেন, সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে একটি আধুনিক ও মানসম্মত শিক্ষা ব্যবস্থা গড়ে তোলা সম্ভব।
এদিকে স্থানীয় ভোটারদের একাংশ মনে করেন, নির্বাচনী প্রতিশ্রুতির পাশাপাশি নির্বাচিত হওয়ার পর সেসব প্রতিশ্রুতির বাস্তবায়নই হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। দেশের শিক্ষা খাতে মানোন্নয়ন ও সংস্কারের বিষয়টি জাতীয় পর্যায়েও গুরুত্বের সঙ্গে আলোচিত হচ্ছে।
পোরশায় উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে শিক্ষার মানোন্নয়নের প্রতিশ্রুতি দিলেন জাতীয় নাগরিক পার্টির মনোনীত প্রার্থী
-
এম এ মান্নান পোরশা (নওগাঁ) প্রতিনিধি: - আপডেট সময় : ১১:৫৮:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬
- 98
জনপ্রিয় সংবাদ


























