ঢাকা ১০:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

গ্রামীণ নিরাপত্তা ও আইনশৃঙ্খলা জোরদারে ধনবাড়ীতে গ্রাম পুলিশ সদস্যদের সঙ্গে ইউএনও’র মতবিনিময় সভা

টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলায় গ্রামীণ নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও জোরদার করার লক্ষ্যে গ্রাম পুলিশ সদস্যদের সঙ্গে এক বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৩ আগস্ট ২০২৬) ধনবাড়ী উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ধনবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) *মিজ নুর জাহান আক্তার সাথী*।

সভায় উপজেলার বিভিন্ন ইউনিয়নের গ্রাম পুলিশ সদস্যরা অংশগ্রহণ করেন। এ সময় গ্রামাঞ্চলের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখা, বাল্যবিয়ে প্রতিরোধে সক্রিয় ভূমিকা পালন, মাদক নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং সরকারের বিভিন্ন সেবা ও জনকল্যাণমূলক কার্যক্রম তৃণমূল পর্যায়ে সঠিকভাবে পৌঁছে দিতে গ্রাম পুলিশের দায়িত্ব ও করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ নুর জাহান আক্তার সাথী বলেন, গ্রাম পুলিশ স্থানীয় প্রশাসনের গুরুত্বপূর্ণ সহযোগী। তাঁদের সততা, দায়িত্বশীলতা ও জনসেবামূলক মনোভাব গ্রামীণ নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি সামাজিক অপরাধ প্রতিরোধেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি সকল গ্রাম পুলিশ সদস্যকে আরও আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।

সভায় উপস্থিত গ্রাম পুলিশ সদস্যরা মাঠপর্যায়ে দায়িত্ব পালনের বিভিন্ন অভিজ্ঞতা তুলে ধরেন এবং আইনশৃঙ্খলা রক্ষায় প্রশাসনের সঙ্গে সমন্বয় রেখে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

গ্রামীণ নিরাপত্তা ও আইনশৃঙ্খলা জোরদারে ধনবাড়ীতে গ্রাম পুলিশ সদস্যদের সঙ্গে ইউএনও’র মতবিনিময় সভা

আপডেট সময় : ০৪:৫৬:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬