গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ মন্ত্রণালয় কর্তৃক বাস্তবায়িত *”ফ্যামিলি কার্ড খানা তথ্য ভাণ্ডার (Household Database)”* কর্মসূচির আওতায় টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার ১টি পৌরসভা ও ৭টি ইউনিয়নের জন্য *তথ্য সংগ্রহকারী* এবং *সুপারভাইজার* পদে নির্বাচিত প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়েছে।
ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা এবং প্রার্থীদের কাগজপত্র যাচাই-বাছাই শেষে প্রাথমিক, রিজার্ভ ও অপেক্ষমাণ তালিকায় নির্বাচিত প্রার্থীদের নাম প্রকাশ করা হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নির্বাচিতদের তালিকা সামাজিক যোগাযোগমাধ্যমেও প্রকাশ করেছে।
এছাড়া ফলাফল ধনবাড়ী উপজেলার সরকারি ওয়েবসাইট, উপজেলা প্রশাসন, ধনবাড়ী, টাঙ্গাইলের নোটিশ বোর্ড এবং উপজেলা সমাজসেবা অফিসের নোটিশ বোর্ডে দেখা যাবে।
সংশ্লিষ্ট সকল প্রার্থীকে নির্ধারিত সময়ের মধ্যে প্রকাশিত নির্দেশনা অনুসরণ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।
সুজন রবি দাস ধনবাড়ী (টাঙ্গাইল) প্রতিনিধি: 



















