তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলার দুর্গাপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের মোঃ হামিদ মিয়ার স্ত্রী মোছাঃ সাবিনা বেগম (৩০) মাতা মোছাঃ রমিছা বেগম (৫৫) কে প্রতিবেশী হাকিম মিয়ার পুত্র (১)মেহেদী হাসান মাসুদ,(২) হাকিম মিয়ার স্ত্রী মারুফা আক্তার (৩) হাকিম মিয়ার মেয়ে হিরা মনি( ৪)মেহেদী হাসান মাসুদ এর স্ত্রী মোহোনা আক্তার পূর্বের শত্রুতা জের ধরে প্রতিবেশী দুই মহিলা কে রবিবার দুপুরে লোহার রড দিয়ে পিটিয়ে গুরুতর আহত করেন। আহত দুই মহিলা আত্মচিৎকারে এলাকার লোকজন এগিয়ে এসে অভিযুক্ত ব্যক্তিদের কাছ থেকে রক্তাক্ত অবস্থা উদ্ধার করে চিকিৎসার জন্য আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পাঠানো হয়েছে। এ ব্যাপারে আহত ব্যক্তির স্বামী হামিদ মিয়া বাদী হয়ে আদিতমারী থানায় ৪ জন কে আসামি করে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। আদিতমারী থানার মামলা তদন্ত কারী কর্মকর্তা এস আই শাহজাহান বলেন বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার হবে বলে জানিয়েছেন।
।।আদিতমারীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে একই পরিবারে দুইজন আহত ।।
-
মোঃ মফিজুল ইসলাম আদিতমারী (লালমনিরহাট) প্রতিনিধি - আপডেট সময় : ০১:৩৯:৩৯ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬
- 98
জনপ্রিয় সংবাদ




















