চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার ৮ নং আলীনগর ইউনিয়ন পরিষদের মাসিক ও স্থায়ী সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন ৮ নং আলীনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব আবুল কাশেম মোঃ মাসুম।
সভায় উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের সচিব, নয়টি ওয়ার্ডের ইউপি সদস্যবৃন্দ এবং সংরক্ষিত মহিলা সদস্যবৃন্দ। উপস্থিত সদস্যদের মধ্যে ছিলেন ৯ নং ওয়ার্ডের সদস্য জনাব মোঃ সালাউদ্দিন, ৮ নং ওয়ার্ডের সদস্য জনাব মুনসাদ আলী, ৭ নং ওয়ার্ডের সদস্য জনাব মোঃ জোহাক আলী, ১ নং ওয়ার্ডের সদস্য জনাব আব্দুল কাদের, ৬ নং ওয়ার্ডের সদস্য জনাব মাসুদ রানা এবং সংরক্ষিত মহিলা সদস্য জনাবা রাহেলা বেগম (৭, ৮ ও ৯ নং ওয়ার্ড)। এছাড়াও ইউনিয়নের অন্যান্য সদস্যবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।
সভাপতির বক্তব্যে চেয়ারম্যান আবুল কাশেম মোঃ মাসুম বলেন, ইউনিয়ন পরিষদের সকল উন্নয়ন কার্যক্রম সুষ্ঠু ও স্বচ্ছভাবে বাস্তবায়নে জনপ্রতিনিধিদের আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে। জনগণের সেবা নিশ্চিত করতে সবাইকে সমন্বয়ের মাধ্যমে দায়িত্ব পালন করার আহ্বান জানান তিনি।
৯ নং ওয়ার্ডের সদস্য মোঃ সালাউদ্দিন তাঁর বক্তব্যে বলেন, প্রতিটি ওয়ার্ডের নাগরিক সেবা আরও সহজ ও দ্রুত নিশ্চিত করতে পরিষদের সকল সদস্যকে একযোগে কাজ করতে হবে। জনগণের সমস্যা দ্রুত সমাধানে তিনি গুরুত্বারোপ করেন।
৭ নং ওয়ার্ডের সদস্য মোঃ জোহাক আলী বলেন, ইউনিয়নের রাস্তা, ড্রেনেজ, পরিচ্ছন্নতা ও সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে সকলের সহযোগিতা প্রয়োজন। তিনি সরকারের উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে জনপ্রতিনিধিদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।
সভায় ইউনিয়নের সার্বিক উন্নয়ন, চলমান প্রকল্প, নাগরিক সেবা বৃদ্ধি এবং বিভিন্ন প্রশাসনিক বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা শেষে গুরুত্বপূর্ণ কয়েকটি সিদ্ধান্ত গৃহীত হয়।
আবুল কালাম আজাদচাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি 



















