সৈয়দপুর শহরের ইসলামবাগ এলাকায় রেললাইনের পাশ থেকে হৃদয় (১৯) নামের এক যুবককে গুরুতর আহত অবস্থায় পাওয়া গিয়েছে। আজ ৩ রা আগস্ট ২০২৬ ইং তারিখের ভোরে তার গলা ও দুই হাতের কবজি কাটা অবস্থায় এলাকাবাসীর দৃষ্টিগোচর হলে তারা দ্রুত সৈয়দপুর ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে ভর্তি করান ।
স্থানীয় লোকজনের মতে জানা গেছে, আজ সকাল প্রায় ৬টার দিকে সৈয়দ পুর শরের, ইসলামবাগ এলাকার রেললাইনের পাশে রক্তাক্ত অবস্থায় এক যুবককে পড়ে থাকতে দেখেন এলাকাবাসী। কাছে গিয়ে তারা দেখতে পান যুবকের শ্বাসনালীর কাছাকাছি অংশ এবং দুই হাতের কব্জি প্রায় বিচ্ছিন্ন ও কাটা। সাথে সাথে সকলের সহযোগিতায় আহত কে সৈয়দপুর ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করান।
আহত যুবিকের নাম হৃদয় (১৯)। তিনি সৈয়দপুর উপজেলার কাশিরাম বেলপুকুর ইউনিয়নের চওড়া এলাকার বাসিন্দা বলে জানা গেছে।
জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসকরা জানান, হৃদয়ের অবস্থা সংকটাপন্ন । তার শরীর থেকে প্রচুর পরিমান রক্তক্ষরণ হয়েছে। উন্নত চিকিৎসার জন্য তাকে জরুরি ভিত্তিতে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে পাঠানোর হয়েছে।
মো: শমসের উদ্দিন মিস্টার, জেলা প্রতিনিধি নীলফামারী 



















