আজ ০৩/০৮/২০২৬ ইং তারিখ রোজ সোমবার মঠবাড়িয়া উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় নবাগত মঠবাড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব আতাউর রাব্বি মহোদয়ের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন মঠবাড়িয়া উপজেলা যুবদলের আহ্বায়ক মজিবুর রহমান, সদস্য সচিব রিয়াজুল ইসলাম রিয়াজ, মঠবাড়িয়া উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ফেরদৌস আহম্মেদ খোকন মল্লিক, সদস্য সচিব তারেকুজ্জামান তারেক এবং যুগ্ম আহ্বায়ক আফতাবুর রহমান শাওন।
সাক্ষাৎকালে মঠবাড়িয়া উপজেলার সার্বিক উন্নয়ন, জনস্বার্থ, সুশাসন এবং প্রশাসনের সঙ্গে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিভিন্ন বিষয় নিয়ে সৌহার্দ্যপূর্ণ আলোচনা করেন।
প্রতিনিধি মোঃ মেহেদী হাসান সাদ্দাম মঠবাড়িয়া পিরোজপুর 



















