ঢাকা ১২:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

তানোরে নিজ দলের কাছেই পরাজিত বিএনপির আন্দোলনের অকুতোভয় সৈনিক ফারুক

রাজশাহীর তানোর উপজেলায় দীর্ঘদিন ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও এর অঙ্গসংগঠনের আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা পালন করা ত্যাগী নেতা উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সদস্য মো. ফারুক হোসেন আজ নিজ দলের লোকজনের কাছেই অবমূল্যায়নের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে।

দলীয় সূত্র ও স্থানীয়রা জানান, মো. ফারুক হোসেন বিগত দিনের সকল জাতীয়তাবাদী আন্দোলন-সংগ্রামে রাজপথের অকুতোভয় সৈনিক হিসেবে পরিচিত। স্বৈরাচারবিরোধী আন্দোলন, হরতাল-অবরোধ, মিছিল-মিটিংয়ে তিনি ছিলেন সামনের সারির যোদ্ধা। পুলিশি গ্রেপ্তার, মামলা-হামলা মাথায় নিয়েও তিনি দলের জন্য কাজ করে গেছেন।

কিন্তু দীর্ঘ ত্যাগের পরও দলের ভেতরে একটি মহলের ষড়যন্ত্র ও অবহেলার কারণে তিনি আজ কোণঠাসা হয়ে পড়েছেন। সম্প্রতি উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের কমিটি গঠন এবং বিভিন্ন কর্মসূচিতে তার মতামতকে উপেক্ষা করা হচ্ছে। এমনকি নিজ দলের কিছু নেতা-কর্মীর ষড়যন্ত্রের কারণে তিনি মানসিকভাবেও ক্ষতিগ্রস্ত হচ্ছেন।

এ বিষয়ে মো. ফারুক হোসেন বলেন, “জীবনের সবচেয়ে মূল্যবান সময়টা আমি বিএনপির জন্য দিয়েছি। জেল-জুলুম, মামলা-হামলা সব মাথায় নিয়ে রাজপথে ছিলাম। কিন্তু আজ যখন দলের সুদিন এসেছে, তখন নিজ দলের কিছু সুবিধাবাদী লোকের কারণে আমি পরাজিত। যারা আন্দোলনে ছিল না, তারাই আজ পদ-পদবি নিয়ে বসে আছে।”

তিনি আরও বলেন, “আমি দল ছাড়তে চাই না। শহীদ জিয়া ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শ থেকে সরে যাইনি। শুধু চাই ত্যাগী ও পরীক্ষিত নেতা-কর্মীদের মূল্যায়ন করা হোক।”

এলাকার সাধারণ বিএনপি কর্মী ও সমর্থকরা বলছেন, ফারুক হোসেনের মতো ত্যাগী নেতাদের মূল্যায়ন না করলে দল ক্ষতিগ্রস্ত হবে। তারা দ্রুত কেন্দ্রীয় ও জেলা নেতৃবৃন্দের হস্তক্ষেপ কামনা করেছেন।

তাদের দাবি, অবিলম্বে তানোরে দলের ভেতরে থাকা সুবিধাবাদী ও অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে বহিষ্কার করা হোক এবং প্রকৃত ত্যাগী নেতা-কর্মীদের যথাযথ মূল্যায়ন করা হোক।

এ বিষয়ে উপজেলা বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের শীর্ষ নেতাদের বক্তব্য পাওয়া যায়নি।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

তানোরে নিজ দলের কাছেই পরাজিত বিএনপির আন্দোলনের অকুতোভয় সৈনিক ফারুক

আপডেট সময় : ০৮:১৬:২৬ পূর্বাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬