ঢাকা ০১:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বাজিতপুরের কৃতী সন্তান ডা. নাফ্রিতা সালসাবিল ইউনাইটেড হাসপাতালের আইসিইউ বিভাগে চিকিৎসক নিযুক্ত

কিশোরগঞ্জ, বাজিতপুরের কৃতী সন্তান ডা. নাফ্রিতা সালসাবিল (Dr. Nafrita Salsabil) দেশের অন্যতম শীর্ষস্থানীয় বেসরকারি চিকিৎসা প্রতিষ্ঠান ‘ইউনাইটেড হাসপাতাল’-এর নিবিড় পরিচর্যা কেন্দ্রে (ICU) ডাক্তার হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন।
ডা. নাফ্রিতা সালসাবিল বাজিতপুর সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ তফাজ্জল হোসেন বাদলের ছোট কন্যা। তাঁর এই গৌরবময় অর্জনে পরিবার, আত্মীয়-স্বজন, শুভানুধ্যায়ী ও পুরো বাজিতপুর এলাকাবাসীর মধ্যে আনন্দের আমেজ বিরাজ করছে।
স্থানীয় বাসিন্দারা জানান, ছোটবেলা থেকেই অত্যন্ত মেধাবী নাফ্রিতা সালসাবিলের স্বপ্ন ছিল একজন মানবিক চিকিৎসক হয়ে মানুষের সেবা করা। সফলভাবে চিকিৎসাশাস্ত্রের পড়াশোনা শেষ করে দেশের অন্যতম সেরা এই হাসপাতালের আইসিইউ বিভাগে দায়িত্ব পাওয়া তাঁর মেধা ও যোগ্যতারই বড় প্রমাণ।
কন্যার এই সাফল্যের বিষয়ে পরিবার মহান আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করেছে। এলাকার গণ্যমান্য ব্যক্তি ও শুভানুধ্যায়ীরা তাঁর উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে দোয়া প্রকাশ করেছেন, যেন তিনি সততা ও নিষ্ঠার সাথে আমরণ মানবসেবায় নিয়োজিত থেকে একজন সফল ও মানবিক ডাক্তার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারেন।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

বাজিতপুরের কৃতী সন্তান ডা. নাফ্রিতা সালসাবিল ইউনাইটেড হাসপাতালের আইসিইউ বিভাগে চিকিৎসক নিযুক্ত

আপডেট সময় : ০৮:১৪:৩১ পূর্বাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬