মাগুরার শ্রীপুরের খামারপাড়া পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয় ও শ্রীপুর সরকারি কলেজে, টিকারবিলার ৪-তলা ভিত বিশিষ্ট নতুন ১-তলা একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। বৃহস্পতিবার, দুপুরে খামারপাড়া বালিকা বিদ্যালয় প্রাঙ্গণে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে এই ভিত্তিপ্রস্তরের ফলক উন্মোচন করেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মনোয়ার হোসেন খান।
বিদ্যালয়টির ম্যানেজিং কমিটির সভাপতি মো: টুকু খান-এর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আরব আলী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাজমুল ইসলাম, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী হারুণ অর রশিদ, মাগুরা জেলা বিএনপির যুগ্ম-আহবায়ক খাঁন হাসান ইমাম সুজা, ও মো: আলমগীর হোসেন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আশরাফুল আলম জোয়ার্দার, সাবেক সাধারণ সম্পাদকআলহাজ্ব খন্দকার আব্বাস উদ্দীন ও মুন্সি রেজাউল করিম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো: আব্দুল গণি, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম নালিম, সাবেক সাংগঠনিক সম্পাদক খন্দকার খলিলুর রহমান, মোল্লা খলিলুর রহমান, মাসুদ মুজুমদার, বীর মুক্তিযোদ্ধা শিকদার মনজুর আলম, জেলা যুবদলের যোগাযোগ বিষয়ক সম্পাদক মুন্সি জয়নুল আবেদীন, সাবেক জেলা ছাত্রদলের সহ সভাপতি এস,এম সোহাগ মাহমুদ, যুবদলের আহ্বায়ক জিয়াউল হক ফরিদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাফিকুল ইসলাম শফিক,সেচ্ছাসেবকদলের সদস্য সচিব বদরুল আলম লিটু, উপজেলা ছাত্রদলের সভাপতি মুন্সি ইয়াছিন আলী সোহেল, সাধারণ সম্পাদক মো: হেমায়েত হোসেন,সহ উপজেলা ও ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ সংগঠনের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বিকেলে উপজেলার টিকারবিলা আড়ুয়াডাঙ্গীস্থ শ্রীপুর সরকারি কলেজের ভিত্তি প্রস্তর স্থাপন করেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মনোয়ার হোসেন খান। এ সময় প্রতিষ্ঠানটির অধ্যক্ষ জালাল উদ্দীন চৌধুরীসহ বিএনপির নেতৃবৃন্দ ও প্রতিষ্ঠানটির শিক্ষক কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতেই প্রধান অতিথিকে খামাপাড়া বিদ্যালয় পরিচালনা কমিটি ও শিক্ষক-শিক্ষার্থীদের পক্ষ থেকে বিশেষ সম্মাননা স্মারক প্রদান করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে মাগুরা ১ আসনের সংসদ সদস্য মোঃ মনোয়ার হোসেন খান বলেন, ৩ নং শ্রীকোল ইউনিয়ন তথা পুরো শ্রীপুর উপজেলার নারী শিক্ষার প্রসারে খামারপাড়া পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়টি দীর্ঘদিন ধরে অনন্য অবদান রেখে আসছে। এই নতুন একাডেমিক ভবনটির নির্মাণ কাজ সম্পন্ন হলে ছাত্রীদের শ্রেণিকক্ষের দীর্ঘদিনের সংকট দূর হবে এবং পাঠদানের পরিবেশ আরও আধুনিক ও বেগবান হবে।
আলোচনা সভায় উপস্থিত রাজনৈতিক নেতৃবৃন্দ দলমত নির্বিশেষে এলাকার নারী শিক্ষার উন্নয়নে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। অনুষ্ঠানে এলাকার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, অভিভাবক এবং অত্র বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
শ্রীপুরের ২টি শিক্ষা প্রতিষ্ঠানের নতুন ভবনের ভিত্তিপ্রাস্তর স্থাপন
-
ইসরাইল হাসান আপন স্টাফ রিপোর্টার - আপডেট সময় : ০২:৪৭:১৮ অপরাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬
- 37
জনপ্রিয় সংবাদ




















