বগুড়ার সান্তাহার পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডে সাধারণ নারীদের উদ্যোগে মাদকবিরোধী সচেতনতামূলক একটি মিছিল অনুষ্ঠিত হয়েছে। ২ আগস্ট রবিবার বিকেলে ওয়ার্ডের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মিছিলটি অনুষ্ঠিত হয়। মিছিলে এলাকার নারী, পুরুষ, শিশু ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীরা “মাদককে না বলি”, “মাদকমুক্ত সমাজ গড়ি”, “যুব সমাজকে রক্ষা করি” সহ বিভিন্ন সচেতনতামূলক স্লোগান দেন।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, মাদকের ভয়াবহতা থেকে যুবসমাজকে রক্ষা করতে এবং পরিবার ও সমাজে সচেতনতা বাড়ানোর লক্ষ্যেই এই মিছিলের আয়োজন করা হয়েছে। তারা বলেন, মাদকমুক্ত সমাজ গঠনে প্রশাসনের পাশাপাশি সর্বস্তরের জনগণকে এগিয়ে আসতে হবে।
এলাকাবাসী এ ধরনের উদ্যোগকে স্বাগত জানিয়ে ভবিষ্যতেও মাদকবিরোধী সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।
সান্তাহার পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডে সাধারণ নারীদের উদ্যোগে মাদকবিরোধী মিছিল
-
মোঃ আহসান হাবিব (আদমদীঘি প্রততিনিধি) - আপডেট সময় : ০২:৩৭:৫৯ অপরাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬
- 56
জনপ্রিয় সংবাদ




















